বাংলাদেশ

কুপিয়ে যুবকের হাত-পা কেটে দিলেন জামায়াতের কর্মীরা

  • 10:34 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:২০৯ বার
কুপিয়ে যুবকের হাত-পা কেটে দিলেন জামায়াতের কর্মীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। হামলায় তাঁর দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।

গত বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু সুফিয়ান উপজেলার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। পরিবারের অভিযোগ, এক কিশোরী স্বজনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা সুফিয়ানকে ধরে নিয়ে খুঁটিতে বেঁধে কুপিয়ে জখম করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সুফিয়ান বলেন, একটি ছেলে তাঁর কিশোরী স্বজনকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি শান্তভাবে মীমাংসার চেষ্টা করলেও জামায়াত ও শিবিরের কর্মীরা কোনো কথা না শুনে তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হাত–পা কেটে দেন।

সুফিয়ানের মা সুফিয়া বেগম জানান, কয়েক দিন আগে তাঁদের এক কিশোরী স্বজনকে এক যুবক অপহরণ করেছিল। এ ঘটনায় মামলা হলে পুলিশ মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তবে জামিনে বেরিয়ে ওই যুবক আবার মেয়েটিকে উত্ত্যক্ত করতে শুরু করে। বুধবার বিকেলে উমরপুর ঘাটে সুফিয়ান ওই যুবককে ডেকে স্বজনকে বিরক্ত না করতে বলছিলেন। এ সময় স্থানীয় আবদুর রাজ্জাক, শাহ আলমসহ জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী ওই যুবকের পক্ষ নিয়ে সুফিয়ানকে মারধর শুরু করেন। পরে রাজ্জাকের ওষুধের দোকানের সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাঁকে কুপিয়ে জখম করা হয়।

সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলে হাতজোড় করে বারবার বলেছিল সে দোষী নয় এবং প্রমাণ ছাড়া যেন তাকে মারা না হয়। তবু হামলাকারীরা তার কথা শোনেনি এবং নির্মমভাবে কোপাতে থাকে।

গ্রেপ্তার দুজন হলেন শাহ আলম (২২) ও তাঁর ভাই আবদুর রাজ্জাক (২৩)। তাঁদের বাড়ি শ্যামপুর খোচপাড়া গ্রামে। রাজ্জাক একটি মাদ্রাসার শিক্ষক এবং উমরপুর ঘাটে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। ওই দোকানের সামনেই হামলার ঘটনা ঘটে।

তবে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতের কর্মী হলেও এই ঘটনায় তাঁরা জড়িত নন। তাঁর দাবি, রাতের আঁধারে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে জামায়াতের ওপর দায় চাপানো হচ্ছে। নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনা ঘটানো হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার এলাকাবাসী মানববন্ধন করেছে বলেও জানান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস জানান, সুফিয়ানের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। একটি অস্ত্রোপচার করা হয়েছে এবং আরও অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় রোগীকে হাসপাতালে পাওয়া যায়নি। পরে জানা যায়, চিকিৎসকদের না জানিয়ে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে সুফিয়ানের মা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে পর্যাপ্ত রক্তের ব্যবস্থা না থাকায় অস্ত্রোপচার করতে দেরি হয় এবং তাঁরা রাতেই ঢাকায় নিয়ে আসেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au