নাইটক্লাবে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে আলোচনায় ‘অজি শোর’-এর নতুন পর্ব
ওটিএন বাংলা, বিনোদন ডেস্ক: তৃতীয় মৌসুমের শুরুতেই খোলামেলা দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার রিয়েলিটি শো ‘অজি শোর’। গোল্ড কোস্টের একটি নাইটক্লাবে ধারণ করা সর্বশেষ পর্বে…
মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অর্থবছরে রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হকের সই করা এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী সাধারণভাবে ৩০ নভেম্বরই রিটার্ন দাখিলের শেষ দিন।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন সামনে রেখে করদাতাদের বাড়তি সুবিধা দিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন ছিল।
এর আগে রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, বিষয়টি তখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, যেহেতু প্রথমবারের মতো অনলাইন পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে, তাই এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং সরকার চাইলে সময় বাড়াতে পারে।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে সংস্থাটি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au