সর্বশেষ

মুক্তির আগেই ১৫ কোটির ঘরে বিজয়ের ‘জননায়গন’

  • 9:41 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
মেলবোর্ন, ২ জানুয়ারি- দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। মালয়েশিয়ায় তার আসন্ন সিনেমা ‘জননায়গন’-এর অডিও অনুষ্ঠানের পর টিকিট বুকিং শুরু হয়েছে।ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও টিকিট কাউন্টারে অভাবনীয় সাড়া ফেলেছে রাজনৈতিক অ্যাকশন ঘরনার সিনেমাটি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে সিনেমাটি।

তবে ভারতে সিনেমাটি এ পর্যন্ত অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে মাত্র তিন কোটি রুপি।
যদিও মনে রাখা দরকার, বর্তমানে কেবল কর্ণাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে।ট্রেড ট্র্যাকার জানিয়েছে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ, এই অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।

‘জননায়গন’ আলোচনায় থাকার বড় কারণ, রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা।

এই শাখার আরও খবর

শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের আগে…

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, ‘শাটডাউন’ ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au