সর্বশেষ

আমি আর ব‍্যবহার হবো না: ভাবনা

  • 1:33 am - January 03, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- নতুন বছরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, আর কোনো মিথ্যা, ভনিতা কিংবা অন্যের স্বার্থে ব্যবহৃত হতে চান না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টটি অনলাইন নিউজ পোর্টাল OTN BANGLA-এর পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

আরেকটি নতুন বছর শুরু করছি । আলহামদুলিল্লাহ, ২০২৫ এ আমি নিজেকে অনেক গাঢ় ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্যে , মিথ্যা, আর ভয়ংকর রকমের অপমান, মিথ্যা নিউজের জয় জয়কার। এই বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবুও সেই গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মত মৃত সম্পর্কে ও টেনে নেয়ার প্রয়োজন নেই।

এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে, আমি আমাকে সবার আগে রাখবো, আমি আর কোনো মিথ্যার সাথে নেই। আমি আর ব‍্যবহার হবো না কারও ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দেবো না, যে আপনাকে মূল‍্যায়নই করবে না। আমি আমার ক‍্যারিয়ারে একদম একা একা এই পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট, আমার সাথে হয়ে যাওয়া অন‍্যায় বিক্রি করতে চাই নাই সবার সামনে। আমি অনেক ধৈর্য্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই। আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পী জীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো সত্য।

আমি সৎ ও সততার সাথে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্যে আমিই যথেষ্ট। কারও অনুগ্রহ আমি চাই না। আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্যের সাথে সুন্দরের সাথে। আশনা হাবিব ভাবনা

এই শাখার আরও খবর

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au