সর্বশেষ

নতুন বছরে নতুন অধ্যায়, কৃতি শ্যাননের ‘ককটেল ২’

  • 3:13 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- গত বছরের শেষ সময়টা দারুণ কাটিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।  ধানুশের বিপরীতে তার অভিনীত ‘তেরে ইশক মে’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।  সেই উদ্দীপনাতেই নতুন বছর শুরু করেছেন তিনি।  ২০২৬ সালে এবার এক মাইলফলকের সামনে ‘হিরোপান্তি’ খ্যাত এ  বলিউড তারকা।  চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে কৃতি শ্যাননের ২০তম সিনেমা ‘ককটেল ২’।

২০১৪ সালে ‘হিরোপান্তি’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের প্রায় ১২ বছর পর যা নায়িকার ক্যারিয়ারের উল্লেখযোগ্য এক অর্জন।  যদিও এমন মাইলফলক সম্পর্কে শুরুতে কোনো ধারণাই ছিল না তার।  পরে জানতে পেরে খানিকটা বিস্ময় প্রকাশ করে কৃতি বলেন, ‘তাই তো! আমি প্রায়ই এই ধরনের মাইলফলক খেয়াল করি না।’ তবে সংখ্যার হিসাবের চেয়ে কাজের মান ও চরিত্রের গভীরতাকেই বেশি গুরুত্ব দিতে পছন্দ করেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগে প্রেক্ষাগৃহে আসা কৃতির ‘তেরে ইশক মে’ ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।  যদিও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার কোনো চাপ তিনি অনুভব করছেন না বলেই জানান অভিনেত্রী।  ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রতিটি ছবিই আলাদা এবং সব ছবির থেকে একই ধরনের সাড়া আশা করাও বাস্তবসম্মত নয়।  অভিনেত্রীর ভাষায়, ‘আমি এই ধরনের চাপ নিই না। প্রত্যেকটি ছবির নিজস্ব দর্শক এবং নিজস্বতা থাকে।’

আবেগঘন ও তীব্র সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘তেরে ইশক মে’-এর পর ‘ককটেল ২’ কৃতির জন্য একেবারেই ভিন্ন ধাঁচের একটি সিনেমা।  একটি আধুনিক রোমান্টিক কমেডি হিসেবে নির্মিত এই ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা।  অভিনেত্রীর মতে, এই ছবির দর্শক ‘তেরে ইশক মে’-এর দর্শকদের থেকে সম্পূর্ণ আলাদা হবে।  তাই ছবি দুটির মাঝে তুলনা করা একেবারেই অর্থহীন বলে মনে করেন এ তারকা।

‘ককটেল ২’ তার ক্যারিয়ারের ২০তম ছবি হলেও, মাইলফলকের চেয়ে নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্র অন্বেষণেই নিজের আগ্রহের কথা প্রকাশ করেন কৃতি।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au