সর্বশেষ

বর্ষবরণের রাতে ভয়াবহ অভিজ্ঞতা, মবের শিকার বলিউডের ২ শিল্পী

  • 3:37 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- বর্ষবরণের রাতে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুটি সাচেত ট্যান্ডন, পরম্পরা ঠাকুর। নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এক কনসার্টে গান গাইতে এসে ভক্তদের উন্মাদনা এক পর্যায়ে রূপ নেয় উগ্র জনতার তাণ্ডবে। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেও শিল্পীদের বহনকারী গাড়িটি ভাঙচুরের শিকার হয়।

নতুন বছর উদযাপন উপলক্ষে বালুরঘাটে আয়োজিত জমকালো কনসার্টে অংশ নিয়েছিলেন কবীর সিং খ্যাত এই শিল্পী জুটি। অনুষ্ঠান শেষ করে ফেরার পথে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ শিল্পীদের গাড়ি ঘিরে ফেলে।

ভিডিওতে আরও দেখা যায়, উত্তেজিত জনতা চলন্ত গাড়ির ওপর কিল ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে প্রচণ্ড শব্দে গাড়ির পেছনের কাচ ভেঙে গুঁড়িয়ে যায়। গাড়ির ভেতর থেকে আতঙ্কিত কণ্ঠে সাচেত ট্যান্ডনকে ওহ শিট বলতে শোনা যায়। পাশে বসে থাকা পরম্পরা ঠাকুর জনতাকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, গাইজ রিল্যাক্স, শান্ত থাকো। তবে তার আহ্বানেও উন্মত্ত জনতা থামেনি।

হামলার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়লেও এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিবৃতি দেননি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর। তবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে বলিউডের দুই জনপ্রিয় শিল্পীর ওপর এমন হামলা ভারতের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। নেটিজেনদের মতে, ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে তারকারা প্রায়ই এমন মব কালচারের শিকার হচ্ছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই সংগীতশিল্পী কৈলাস খেরের কনসার্টেও উন্মত্ত জনতার তাণ্ডবের মুখে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করতে হয়েছিল তাকে।

এই শাখার আরও খবর

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, কারণ কী?

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ত্রুটি দুটি কাজে লাগিয়ে…

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au