বিশ্ব

ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের দখলে: ট্রাম্প

  • 4:34 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৪ জানুয়ারি- দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত দেশটির দায়িত্ব যুক্তরাষ্ট্রই পালন করবে। ভেনেজুয়েলায় সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার পর শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে এ কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আরও বড় পরিসরে দ্বিতীয় দফা সামরিক অভিযানের প্রস্তুতি রাখা হয়েছে।

ট্রাম্প জানান, ভেনেজুয়েলার তেল শিল্পে যুক্তরাষ্ট্র ‘খুব শক্তভাবে জড়িত’ হবে এবং শিগগিরই মার্কিন তেল কোম্পানিগুলো দেশটিতে কার্যক্রম শুরু করবে। সফল অভিযানের জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গত রাতে যুক্তরাষ্ট্র যা করেছে, পৃথিবীর কোনো দেশ আগে তা করতে পারেনি।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, টানা কয়েক মাসের হুমকির পর শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় রাত ২টা থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে কারাকাসের আকাশজুড়ে বিস্ফোরণের শব্দ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইরানসহ একাধিক দেশ যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে এখন বিশ্বজুড়ে কড়া নজর রাখা হচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au