সর্বশেষ

কেবিসির মঞ্চে আবেগঘন বিদায়, কাঁদলেন অমিতাভ বচ্চন

  • 7:20 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভারতীয় টেলিভিশনের ইতিহাসে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুধু একটি কুইজ শো নয়, এটি আবেগ, স্মৃতি ও প্রেরণার এক দীর্ঘ যাত্রা। আর সেই যাত্রার অবিচ্ছেদ্য অংশ অমিতাভ বচ্চন। কেবিসি ছাড়া যেমন ভারতীয় টেলিভিশন কল্পনা করা কঠিন, তেমনই অমিতাভ বচ্চন ছাড়া এই শোও যেন অসম্পূর্ণ। নতুন বছরে পা রাখার সঙ্গেই শেষ হলো এই আইকনিক শোয়ের আরো একটি সফল অধ্যায়।

শুক্রবার সম্প্রচারিত হয় কেবিসি সিজন ১৭-এর গ্র্যান্ড ফিনালে। আবেগঘন এই পর্বে শুধু দর্শকরাই নন, শেষ মুহূর্তে আবেগ সামলাতে পারেননি সঞ্চালক অমিতাভ বচ্চনও। চোখে জল নিয়ে তিনি বিদায় জানান এই সিজনকে।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অমিতাভ জানান, কেবিসির সঙ্গে তাঁর জীবনের একটি বিশাল অংশ জড়িয়ে রয়েছে।

এই দীর্ঘ পথচলায় যাঁদের অবদান সবচেয়ে বেশি, সেই দর্শকদের প্রতিই বারবার কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের উদ্দেশে অমিতাভ বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আমার জীবনের এক তৃতীয়াংশ সময় কাটিয়েছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’

দীর্ঘ অভিনয়জীবন ও কেবিসির স্মৃতি রোমন্থন করতে গিয়ে আরো আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

অভিনেতার কথায়, ‘শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রায় আপনারাই আমার সঙ্গী। এই সিজনের শেষপ্রান্তে এসে শুধু এটুকুই বলতে চাই—আপনারা থাকলে এই শো থাকবে, আর এই শো থাকলে আমি থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

গ্র্যান্ড ফিনালে সম্প্রচারের পর সোশ্যাল মিডিয়াতেও আবেগে ভাসেন দর্শকরা। কেউ পুরনো স্মৃতি রোমন্থন করে লেখেন, কেবিসির সঙ্গে তাঁদের বন্ধুত্ব বহুদিনের।

আবার কেউ কেউ সেই রাত থেকেই সিজন ১৮ শুরু হওয়ার অপেক্ষার কথা জানান।

নতুন বছর, নতুন সিজন—সবাই এখন তাকিয়ে কেবিসির পরবর্তী অধ্যায়ের দিকে। দর্শকদের বিশ্বাস, চেনা মঞ্চে আবারও পুরনো সঞ্চালকের সঙ্গেই দেখা হবে। সেই আশাতেই এই সিজনে শেষবারের মতো বেজে উঠল কেবিসির হুটার।

 

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au