সর্বশেষ

চলে গেলেন মার্কিন থিয়েটার ও ব্রডওয়ে অভিনেতা ব্রেট হান্না-শুফোর্ড

  • 2:20 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার

মেলবোর্ন, ৬ জানুয়ারি- বিরল রোগে আক্রান্ত হয়ে ‘উইকড’ ও ‘দ্য লিটল মারমেইড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা মার্কিন যুক্তরাষ্ট্রের থিয়েটার ও ব্রডওয়ে অভিনেতা ব্রেট হান্না-শুফোর্ড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর বয়স হয়েছিল।

স্থানীয় সময় রবিবার (৪ জানুয়ারি) ডেডলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত বিরল এবং প্রাণঘাতী রোগ টি-সেল লিম্ফোমা নামে ক্যানসার হয়েছিল ব্রেটের। একইসঙ্গে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়া রোগ হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) আক্রান্ত  হয়েছিলেন।

১৯৭৯ সালের ২০ মে টেক্সাসের বিউমন্টে জন্মগ্রহণ করেন অভিনেতা ব্রেট। ছোটবেলা থেকেই দ্য জিঞ্জারব্রেড কোম্পানির সঙ্গে অভিনয়ে যুক্ত ছিলেন। স্থানীয় কমিউনিটি থিয়েটার, আঞ্চলিক বিজ্ঞাপন ও ইন্ডি সিনেমায়ও অভিনয় করেছেন। এ অভিনেতা ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’র মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক করেন। এরপর ডিজনি থিয়েট্রিক্যালের সঙ্গে কাজ চালিয়ে যেতে থাকেন। ব্রেটের অন্যান্য ব্রডওয়ে কাজের মধ্যে রয়েছে ‘উইকড’, ‘চিটি চিটি ব্যাং ব্যাং’, ‘অ্যা ওয়ান্ডারফুল লাইফ’, ‘দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস’, ‘অ্যামেজিং গ্রেস’ ও ‘সার্ক ডু সোলেইল প্যারামোর।’

এছাড়া ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ (২০১৩)-এও অভিনয় করেছিলেন অভিনেতা ব্রেট। পাশাপাশি ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’, ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’, ‘দ্য গুড ফাইট’, ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট’, ‘অল মাই চিলড্রেন’ ও ‘গাইডিং লাইটিং’র পর্বেও দেখা গেছে তাকে।

এই শাখার আরও খবর

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের…

সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, যা যা ঘটল সারাদিন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় সেনাবাহিনী ও একটি ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au