সর্বশেষ

তামান্না ভাটিয়ার পারিশ্রমিক ঘিরে তুমুল বিতর্ক

  • 2:36 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:১৯ বার
মেলবোর্ন ৬ জানুয়ারি- বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে কার্যত ঝড় তুলেছিলেন তিনি। আট থেকে আশি—সব বয়সের দর্শকই বুঁদ হয়েছিলেন সেই নাচে। আর ২০২৬ সালেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে তাঁকে দেখা যাবে মুখ্য ভূমিকায়, শুধু আইটেম নম্বরে নয়।

এই সাফল্যের আবহেই কি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন দক্ষিণী সুন্দরী? এমনই প্রশ্ন উঠেছে তাঁর সাম্প্রতিক একটি পারফরম্যান্স ঘিরে।

খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানে তাঁর পারফরম্যান্সের দৈর্ঘ্য ছিল মাত্র ছয় মিনিট। তামান্নার শরীরী আবেদন ও নাচের ঝলক এক নজর দেখতেই বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত।

বলিউড সূত্রে দাবি, ওই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্যই নাকি তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, মিনিট পিছু তাঁর পারফরম্যান্সের মূল্য দাঁড়ায় এক কোটি রুপি! এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল।

Tamannaah Bhatia scorches screen in 'Nasha' song from 'Raid 2'

অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য মুখ্য নায়িকারাই সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য তামান্নার এই অঙ্ক কি সত্যিই যুক্তিযুক্ত? আবার অন্য একাংশের মতে, বর্তমান সময়ে তাঁর জনপ্রিয়তা ও চাহিদার নিরিখেই এই পারিশ্রমিক।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের বিপুল সাফল্যের পরই তামান্না নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন।

সিনেমার ক্ষেত্রে সেই দাবি মেনে নেওয়া হলেও, কনসার্টের মতো লাইভ পারফরম্যান্সে এত বড় অঙ্ক কতটা বাস্তবসম্মত—তা নিয়েই এখন বিতর্ক। 

এই মুহূর্তে ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে যেমন আলোচনা তুঙ্গে, তেমনই নাকি মাথায় হাত আয়োজকদেরও। জনপ্রিয়তা আর পারিশ্রমিক—এই দুইয়ের ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

এই শাখার আরও খবর

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

শেখ হাসিনাকে ঘিরে হত্যাচেষ্টার আশঙ্কা, তুরস্ক-পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে…

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ, প্রো-৭১ আইনজীবীদের বিক্ষোভ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন ‘প্রো-৭১’ হিসেবে পরিচিত একদল…

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় হাইকোর্টে সাবেক ভিপি ইমির জামিন

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ…

দুই মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিল হাইকোর্ট

মেলবোর্ন, ৩০ এপ্রিল- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি পৃথক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au