সর্বশেষ

কাজের গতিতে মাতৃত্বের প্রভাব, চ্যালেঞ্জে অটল আলিয়া

  • 3:15 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন ৭ জানুয়ারি- মা হওয়ার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আগে যেখানে বছরে দুই থেকে তিনটি সিনেমায় কাজ করতেন, এখন সেখানে কাজের সংখ্যা কমিয়ে আনার কথা জানিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩ বছর ধরে বলিউডে সক্রিয় আলিয়া বর্তমানে মাত্র দুটি সিনেমা নিয়ে ব্যস্ত, যেগুলো চলতি বছর মুক্তি পাওয়ার কথা। এর একটি হলো ‘আলফা’, যেখানে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন শর্বরী। সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় স্বামী রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে আলিয়াকে। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশলও।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানান, মা হওয়ার পর তার কাজের গতি স্বাভাবিকভাবেই বদলে গেছে। তিনি বলেন, ‘এখন আমার কাজের ধরণ আর গতি আগের মতো নেই। কারণ, আমার একটি সন্তান আছে। আগে একসঙ্গে দুই-তিনটি সিনেমায় কাজ করাটা খুব স্বাভাবিক মনে হতো। কিন্তু মা হওয়ার পর জীবন অনেকটাই ধীর হয়ে গেছে, আর আমি সেই পরিবর্তনটা মেনে নিয়েছি।’

ক্যারিয়ার ভাবনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন আলিয়া। তার ভাষায়, ‘আমি ক্যারিয়ারকে কখনো মাইলফলকের তালিকা হিসেবে দেখি না। আগে যেমন করে গল্প আর চরিত্র বেছে নিতাম, এখনও ঠিক সেভাবেই নিই। নতুন কিছু করার চেষ্টা করি এবং নিজেকে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখি।’

সন্তান জন্মের পর অ্যাকশন দৃশ্যে অভিনয় করাকে নিজের জন্য বড় এক শেখার অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন আলিয়া। সে কারণেই ‘আলফা’ সিনেমাটি তার কাছে বিশেষ। তিনি বলেন, ‘এই ছবির কাজ করতে গিয়ে বুঝেছি, আমার শরীর এই ধরনের দৃশ্যের জন্য কতটা প্রস্তুত।’

এই শাখার আরও খবর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ, প্রো-৭১ আইনজীবীদের বিক্ষোভ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন ‘প্রো-৭১’ হিসেবে পরিচিত একদল…

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় হাইকোর্টে সাবেক ভিপি ইমির জামিন

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ…

দুই মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিল হাইকোর্ট

মেলবোর্ন, ৩০ এপ্রিল- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি পৃথক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে…

কিংস কলেজ লন্ডনে ফুল ফান্ডেড পিএইচডি সুযোগ, আবেদন চলবে ১৭ মে পর্যন্ত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন ২০২৬ শিক্ষাবর্ষে একটি ফুল ফান্ডেড পিএইচডি শিক্ষাবৃত্তির সুযোগ ঘোষণা করেছে। এই গবেষণা প্রোগ্রামটি ন্যায়বিচার, শাসনব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ খনিজ…

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার…

বিশ্ববাজারে তেলের দাম এখন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বুধবার আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au