সর্বশেষ

রাজনৈতিক অংকে থামল থালাপতি বিজয়ের সিনেমা

  • 3:15 pm - January 09, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার

মেলবোর্ন ৯ জানুয়ারি- ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপতি বিজয়। যোগ দিয়েছেন রাজনীতিতে। অভিনেতা হিসেবে তার ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জন নয়াগন’ এখন মুক্তির অপেক্ষায়। কিন্তু এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। বুধবার সেন্সর বোর্ড জানিয়েছে, সিনেমাটি এখনই মুক্তি দেওয়া যাবে না। এই সিদ্ধান্তে স্বভাবতই হতাশ নির্মাতারা। দর্শকদের জন্য বিশেষ বার্তাও দিয়েছে ‘জন নয়াগন’-এর নির্মাতা কেভিএন প্রোডাকশন হাউস।

আগামী ৯ জানুয়ারি থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’-এর মুক্তির কথা। মুক্তির কয়েক ঘণ্টা আগেই আচমকা জানা যায়, শুক্রবার মুক্তি পাচ্ছে না বহু প্রতীক্ষিত সিনেমাটি।

সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় এই সিনেমাটি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন নির্মাতারা। বুধবার আদালত নির্দেশ দিয়েছে, এই সিনেমা খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করতে হবে।

তবে মামলার রায় এখনও দেয়নি মাদ্রাজ হাইকোর্ট। এহেন পরিস্থিতিতেই জানা গেল, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে থালাপতির শেষ সিনেমার মুক্তি।

তবে বিশ্লেষকদের মতে, সিনেমা মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে থাকতে পারে জটিল রাজনৈতিক অংক। সামনেই রয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেখানে বিজয়ের দল টিভিকে-র সঙ্গে জোটের কথা ভাবা শুরু করেছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর।

সম্প্রতি তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন সুপারস্টার বিজয়। শুরুতে বেশ সাড়াও ফেলেছেন। রাহুল গান্ধীর সঙ্গে তার বন্ধুত্বও রয়েছে। জোট নিয়ে অভিনেতা সবুজ সংকেত দিয়ে ফেলেছেন বলেও খবর শোনা যাচ্ছে।

অন্যদিকে বিজেপিও নাকি থালাপতির সঙ্গে জোটে আগ্রহী ছিল। কিন্তু সেই সম্ভাবনা একেবারে নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপিকে প্রত্যাখ্যান করে কংগ্রেসের দিকে ঝোঁকাটাই কাল হল বিজয়ের?

প্রথমে কারুর পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব, তারপর সিনেমা মুক্তিতে বাধা- ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। সিনেমাপ্রেমীরা মনে করছেন, হয়তো তামিলনাড়ুর ভোটের আগে বিজয়ের সিনেমাটি মুক্তিই দেওয়া হবে না।

এই শাখার আরও খবর

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

রোমে বিমানের ভেতর সাত ঘণ্টার বেশি আটকা ২৬০ যাত্রী

মেলবোর্ন, ৮ আগষ্ট- প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়ে আছেন প্রায় ২৬০ যাত্রী। টরন্টো…

ভিসা আবেদনে বিভ্রান্তিকর তথ্য, ২ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি অলরাউন্ডার

মেলবোর্ন, ৮ আগষ্ট- ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন হামজা নজর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজের স্কোয়াডেও…

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন, ‘আস্থা ভেঙে পড়েছে’ ফিফপ্রোর

মেলবোর্ন, ৮ আগষ্ট- বিশ্বকাপ আয়োজনের জন্য নতুন প্রতিষ্ঠান গঠন করে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার গভীর…

সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশে আইএসআইয়ের প্রভাবের অভিযোগ নিয়ে যা বলছে পাকিস্তান

মেলবোর্ন, ৮ আগষ্ট- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করছে বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ…

বিজয়ের বিরুদ্ধে করা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

মেলবোর্ন, ৮ আগষ্ট- দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিল অভিনেতা ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তাঁর স্ত্রী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au