সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ১

  • 10:35 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
রোহিঙ্গা ক্যাম্প; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ জানুয়ারি- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গার নাম নুর কামাল (২৫)। তিনি একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নুর কামালের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপিবিএন অধিনায়ক আরও জানান, নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তিনি নিজের নামে একটি সশস্ত্র গ্রুপ গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জড়িতরা পালিয়ে যায়।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক মাস ধরে ক্যাম্প এলাকায় তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও হঠাৎ এই সংঘর্ষে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

ক্যাম্পের মাঝি আবুল কালাম জানান, গভীর রাতে হঠাৎ গুলির শব্দে পুরো ব্লকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, সবাই শান্তিতে থাকতে চায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au