সর্বশেষ

পশ্চিম তীরে ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত

  • 2:10 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের একটি ইয়ানশুফ বা ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৬ জানুয়ারি) খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকার একটি খোলা স্থানে জরুরি অবতরণ করে। পরে সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি পড়ে যায়।

বিধ্বস্তের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার এ ঘটনায় একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার প্রভাব বা পরিচালনাগত কোনো ভুল ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ব্যাপক আকার ধারণ করেছে। নিয়মিত অভিযান, গ্রেপ্তার ও সংঘর্ষে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে।

স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে এক হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ এবং ২০ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিম তীরে সহিংসতা ও প্রাণহানির এই চিত্র আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করছে।

সূত্র : শাফাক নিউজ

এই শাখার আরও খবর

দিন শেষ ভাগে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া এক বার্তায়…

‘তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক ফ্রিজ করল ভারতের নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে বড় ধরনের সাংগঠনিক ও নির্বাচনী সংকটে পড়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের নাম, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং সংরক্ষিত নির্বাচনী প্রতীক নিয়ে মমতা…

শেষ মুহূর্তে স্থগিত শেখ হাসিনার দিল্লি বৈঠক, নতুন পরিকল্পনা কী?

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার ১৮ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।…

‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’, অডিও ছড়ানো ওসি প্রত্যাহার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না, এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট…

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন এবং…

দেশে ফিরলে দল কীভাবে চলবে, দিল্লি বৈঠকে নেতাদের মতামত নেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডাকা দিল্লির বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দলটির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au