বিজ্ঞান ও প্রযুক্তি

জরুরি চিকিৎসার প্রয়োজনে মহাকাশ স্টেশন থেকে ফেরা কতটা ঝুঁকি?

  • 5:13 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে জরুরি ভিত্তিতে চার মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার ঘটনা আবারও মনে করিয়ে দিল- মহাকাশ অভিযানে এক মুহূর্তের অসতর্কতা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। চিকিৎসাজনিত এক জরুরি পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই আইএসএস ত্যাগ করতে বাধ্য হন ‘ক্রু-১১’ দলের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেন যুক্তরাষ্ট্র, জাপান ও রাশিয়ার চার মহাকাশচারী।

স্টেশনে থাকা অবস্থায় একজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যা আইএসএস-এর সীমিত চিকিৎসা ব্যবস্থায় সামাল দেওয়া সম্ভব হয়নি। ফলে পুরো দলকে একসঙ্গে স্পেসএক্স নির্মিত ক্যাপসুলে করে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে- পৃথিবীর নিম্ন কক্ষপথেও মহাকাশ ভ্রমণ কখনোই ‘রুটিন’ হতে পারে না। আগুন, অক্সিজেন লিক, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া বা মহাকাশ আবর্জনার আঘাত- সব ধরনের বিপদের জন্যই মহাকাশচারীদের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়।

যুক্তরাজ্য স্পেস এজেন্সির সিনিয়র এক্সপ্লোরেশন ম্যানেজার মেগান ক্রিশ্চিয়ান জানান, প্রশিক্ষণের সময় মহাকাশচারীদের এমন পরিস্থিতির মুখোমুখি করা হয়, যেখানে একসঙ্গে একাধিক বিপদ মোকাবিলা করতে হয়। লক্ষ্য একটাই- চরম চাপের মধ্যেও শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা তৈরি করা।

বর্তমান নিয়ম অনুযায়ী, আইএসএসে সবসময় একটি ‘ফেরি ক্যাপসুল’ প্রস্তুত থাকে, যেন জরুরি মুহূর্তে মহাকাশচারীরা দ্রুত পৃথিবীতে ফিরে আসতে পারেন। তবে একজন সদস্য অসুস্থ হলেও পুরো দলকে একসঙ্গে ফিরতে হয়- যা স্টেশনের কার্যক্রমে বড় প্রভাব ফেলে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানে এই সুবিধা আর থাকবে না। মঙ্গল গ্রহে কোনো বিপদ ঘটলে উদ্ধার পেতে দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাই উন্নত চিকিৎসা ব্যবস্থা, বিকল্প উদ্ধার যান ও নতুন নিরাপত্তা কৌশল এখন সময়ের দাবি।

আগামী দিনে নাসার আর্টেমিস কর্মসূচির মতো উচ্চঝুঁকির মানব অভিযান বাড়তে থাকায়, আইএসএসের এই ঘটনা মহাকাশ নিরাপত্তা ও মানব অভিযানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে বিজ্ঞানীদের।

এই শাখার আরও খবর

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au