বিশ্ব

ভারতে ভোটার তালিকা থেকে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে

  • 4:21 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জানুয়ারি- ভারতে ভোটার তালিকা হালনাগাদের নামে চলমান ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো। নয়াদিল্লিতে আয়োজিত এক জাতীয় সম্মেলনে উপস্থাপিত জুরি প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত তাড়াহুড়া ও অগোছালোভাবে এই সংশোধন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার অনেক নিয়মই মানা হচ্ছে না।

গত ২০ ডিসেম্বর নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত ‘সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার রক্ষা’ শীর্ষক সম্মেলনে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, গুজরাট, তামিলনাড়ু, গোয়া ও উত্তর প্রদেশের নাগরিকেরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ভারত জোড়ো অভিযান, পিইউসিএল ও এনএপিএম এই সম্মেলনের আয়োজন করে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের বুথ লেভেল কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত সংশোধন প্রক্রিয়ায় সাধারণ মানুষ নানা ধরনের হয়রানি ও বৈষম্যের মুখে পড়ছেন। অনেক ক্ষেত্রে হঠাৎ করে নথিপত্র চাওয়া, তথ্যের অমিল দেখানো এবং অনুপস্থিতির অজুহাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অভিবাসী শ্রমিক, দরিদ্র জনগোষ্ঠী ও স্থায়ী আবাসনহীন মানুষের ওপর।

রাজস্থান ও মধ্যপ্রদেশে কাজের খোঁজে বাইরে থাকা কৃষিশ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে, যদিও জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় তারা ভোটার হওয়ার যোগ্য। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে সালওয়া জুডুম সহিংসতায় বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ নিবন্ধন ফরমই পাননি। স্থানীয় নেতাদের আশঙ্কা, ওই অঞ্চলে এক লাখের বেশি ভোটার বাদ পড়তে পারেন।

ধর্ম ও পরিচয়ের ভিত্তিতেও বৈষম্যের অভিযোগ উঠেছে। গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশে মুসলিম সম্প্রদায়ের ভোটারদের ‘অবৈধ বাসিন্দা’ আখ্যা দিয়ে তালিকাভুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। কোথাও কোথাও বস্তি উচ্ছেদের পর পুনর্বাসনের নির্দেশ মানা না হওয়ায় বাস্তুচ্যুত মানুষদের নাম ভোটার তালিকায় রাখা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহানগরীর বস্তিবাসী, বিশেষ করে তামিলনাড়ু ও মহারাষ্ট্রে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। এক গবেষণায় দেখা গেছে, অভিজাত এলাকায় ভোটার নিবন্ধনের হার অনেক বেশি হলেও বস্তি এলাকায় তা অর্ধেকেরও কম।

বিহার ও গুজরাটে জীবিত মানুষকে ভুলবশত ‘মৃত’ ঘোষণা করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনাও উঠে এসেছে। এতে শুধু ভোটাধিকার নয়, সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

নারী ও ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। বিয়ের পর পৈতৃক গ্রাম ছেড়ে আসা নারীরা শ্বশুরবাড়ির আত্মীয়দের ‘স্বীকৃত আত্মীয়’ হিসেবে দেখাতে না পারায় ভোটার হিসেবে যাচাইয়ে জটিলতায় পড়ছেন। পরিবার থেকে বিচ্ছিন্ন ট্রান্সজেন্ডাররাও আবাসন ও নথির অভাবে তালিকা থেকে বাদ যাচ্ছেন।

জুরি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, একজনের নাম বাদ পড়লে তার সন্তানদের নামও ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। পাশাপাশি আধার কার্ডের সঙ্গে ভোটার তালিকা যুক্ত করার প্রক্রিয়ায় পর্যাপ্ত সুরক্ষা না থাকায় ব্যক্তিগত তথ্য অপব্যবহারের আশঙ্কাও দেখা দিয়েছে।

প্রতিবেদনটি বলছে, ভোটার তালিকা সংশোধনের নামে এই প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকারকে দুর্বল করছে এবং অবিলম্বে স্বচ্ছ, মানবিক ও আইনসম্মত পদ্ধতিতে তা পুনর্বিবেচনা করা জরুরি।

সূত্র: দ্য ওয়্যার

এই শাখার আরও খবর

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত তেল রপ্তানি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ…

ইরানের জব্দ সম্পদ ব্যবহারে নতুন মার্কিন পরিকল্পনা, খাদ্য কিনতেই খরচ হবে অর্থ: জেডি ভ্যান্স

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ…

কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬

মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

লখনৌর কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় বহু শিক্ষার্থী ভবনের ভেতরে…

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

মেলবোর্ন, ২৩ জুন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে লটারির মাধ্যমে উপজেলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au