সর্বশেষ

অবসরে গেলেন মার্কিন মহাকাশচারী সুনিতা

  • 2:32 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
মহাকাশচারী সুনিতা উইলিয়ামস

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- নাসার অন্যতম অভিজ্ঞ মহাকাশচারী সুনিতা উইলিয়ামস দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসরে গেছেন। গত বছরের ২৭ ডিসেম্বর থেকে তাঁর অবসর কার্যকর হয়েছে। মহাকাশ গবেষণায় অসামান্য অবদানের মধ্য দিয়ে ক্যারিয়ার শেষ করা এই মার্কিন মহাকাশচারীর ভবিষ্যৎ জীবন আর্থিক দিক থেকেও নিরাপদ থাকছে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সুনিতা উইলিয়ামস মহাকাশে মোট ৬০৮ দিন কাটিয়েছেন, যা নাসার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনি তিনটি দীর্ঘমেয়াদি অভিযানে অংশ নেন এবং একাধিক মানব মহাকাশ ভ্রমণের মাধ্যমে নিজেকে নাসার সবচেয়ে নির্ভরযোগ্য মহাকাশচারীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।

মহাকাশযানের বাইরে কাজের ক্ষেত্রেও সুনিতার রেকর্ড চোখে পড়ার মতো। তিনি মোট ৯টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন। এসব অভিযানে মহাকাশযানের বাইরে তিনি সময় কাটিয়েছেন ৬২ ঘণ্টা ৬ মিনিট। এটি কোনো নারী মহাকাশচারীর ক্ষেত্রে সর্বোচ্চ এবং নাসার সামগ্রিক ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সময়।

অবসরের পর তাঁর পেনশন নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে সুনিতার পেনশনের অঙ্ক প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে, তিনি প্রতিবছর প্রায় ৪৩ হাজার ২০০ মার্কিন ডলার ফেডারেল পেনশন পেতে পারেন। এ ছাড়া নাসায় ২৭ বছরের চাকরির পাশাপাশি যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তাঁর পেনশনের হিসাবে যুক্ত হবে, ফলে মোট অঙ্ক আরও বাড়তে পারে।

দীর্ঘ মহাকাশযাত্রা, ঝুঁকিপূর্ণ অভিযানে নেতৃত্ব এবং রেকর্ড গড়া সাফল্যের মধ্য দিয়ে সুনিতা উইলিয়ামস নাসার ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে রেখে অবসরে গেলেন।

এই শাখার আরও খবর

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত তেল রপ্তানি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ…

ইরানের জব্দ সম্পদ ব্যবহারে নতুন মার্কিন পরিকল্পনা, খাদ্য কিনতেই খরচ হবে অর্থ: জেডি ভ্যান্স

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ…

কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬

মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

লখনৌর কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় বহু শিক্ষার্থী ভবনের ভেতরে…

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

মেলবোর্ন, ২৩ জুন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে লটারির মাধ্যমে উপজেলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au