সর্বশেষ

ভূখণ্ড প্রশ্নে রাশিয়া ও ইউক্রেন আলোচনায় অচলাবস্থা

  • 4:06 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার
সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা আলোচনায় বসেছে। ছবি: এএফপি

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- দীর্ঘদিনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসলেও ভূখণ্ড প্রশ্নে অনড় অবস্থানের কারণে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত এই বৈঠকে দোনবাস ও দখলকৃত অন্যান্য অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে তীব্র মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলোচনায় অংশ নেয় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি বা অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দোনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দেওয়া রাশিয়ার জন্য একটি ‘অপরিহার্য শর্ত’। রয়টার্সকে রাশিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মস্কো তথাকথিত ‘অ্যাঙ্কোরেজ ফর্মুলা’ বিবেচনা করছে, যার আওতায় দোনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বর্তমান যুদ্ধরেখাকেই স্থায়ী সীমারেখা হিসেবে ধরে নেওয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আবুধাবির আলোচনায় ভূখণ্ড বিরোধই ছিল মূল ও সবচেয়ে কঠিন ইস্যু। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই যুদ্ধ শেষ করতে হলে রাশিয়াকেই আগে প্রস্তুত হতে হবে, কারণ যুদ্ধটি তারাই শুরু করেছে। জেলেনস্কি জানান, আলোচক দলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে শুক্রবারের বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসেনি।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব এবং আলোচক দলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, বৈঠকে যুদ্ধ অবসানের শর্ত এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ভূখণ্ড প্রশ্নে অবস্থানের ফারাক এখনো রয়ে গেছে।

এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় ৫ বিলিয়ন ডলারের রুশ সম্পদের একটি বড় অংশ দখলকৃত ইউক্রেনীয় এলাকায় পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ রাশিয়াকেই দিতে হবে। প্রেসিডেন্ট জেলেনস্কি এ প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেছেন।

বিশ্লেষকদের মতে, আবুধাবির এই বৈঠক দেখিয়েছে যে কূটনৈতিক যোগাযোগ শুরু হলেও ভূখণ্ড ইস্যুতে কোনো পক্ষই আপসের পথে হাঁটতে প্রস্তুত নয়। ফলে নিকট ভবিষ্যতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা এখনো অনিশ্চিতই রয়ে গেল।

এই শাখার আরও খবর

ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের আটক করবে অস্ট্রেলিয়া, তবে…

অস্ট্রেলিয়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানরত প্রায় ৭৭ হাজার মানুষকে দেশে ফেরাতে সীমান্ত বাহিনীর ১০০ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হচ্ছে। তবে…

গণেশ বিসর্জন শোভাযাত্রায় ‘বোমা মেরে হত্যার’ হুমকির অভিযোগ, দুই যুবক আটক

ভারতের তামিলনাড়ুর শ্রীভিল্লিপুথুরে গণেশ বিসর্জন শোভাযাত্রায় অংশ নেওয়া হিন্দুদের বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই মুসলিম যুবকের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) হিন্দু মুন্নানির আয়োজিত…

দিন শেষ ভাগে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া এক বার্তায়…

‘তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক ফ্রিজ করল ভারতের নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে বড় ধরনের সাংগঠনিক ও নির্বাচনী সংকটে পড়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের নাম, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং সংরক্ষিত নির্বাচনী প্রতীক নিয়ে মমতা…

শেষ মুহূর্তে স্থগিত শেখ হাসিনার দিল্লি বৈঠক, নতুন পরিকল্পনা কী?

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার ১৮ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।…

‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’, অডিও ছড়ানো ওসি প্রত্যাহার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না, এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au