বাংলাদেশ

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য: জামায়াতের সেই নেতাকে অব্যাহতি

  • 5:25 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর দলীয় সদস্য বা রুকন পদও স্থগিত করা হয়েছে।

সোমবার বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু সম্পর্কে শামীম আহসানের দেওয়া বক্তব্যে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। পাশাপাশি তাঁর ওই বক্তব্যে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা দলটির নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার সময়। পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে শামীম আহসান ডাকসুকে ‘মাদকের আড্ডাখানা’ ও ‘বেশ্যাখানা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ডাকসু নির্বাচনের পর ইসলামী ছাত্রশিবির এই অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়েছে এবং একইভাবে জামায়াতে ইসলামী দেশ থেকে সব ধরনের অন্যায়, চাঁদাবাজি ও দুর্নীতি উৎখাত করতে পারবে। তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তীব্র সমালোচনা শুরু হয় এবং দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

বিতর্কের পর দলীয় অবস্থান স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাঁর রুকন পদ স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, শামীম আহসান যে ভাষা ও ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দল এমন বক্তব্য সমর্থন করে না বলেও তিনি জানান।

এদিকে শামীম আহসানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। সোমবার দুপুরে পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা আফরোজ নামে এক ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, নির্বাচনী জনসভায় দায়িত্বশীল একজন রাজনৈতিক নেতার এমন বক্তব্য আচরণবিধির পরিপন্থী এবং তা সামাজিক বিভাজন ও বিদ্বেষ ছড়াতে পারে।

ডাকসু নিয়ে এই মন্তব্য এবং তার পরবর্তী দলীয় শাস্তিমূলক সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে দায়িত্বশীল বক্তব্য ও রাজনৈতিক শালীনতার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au