সর্বশেষ

প্রেমের পোস্টে ইনস্টাগ্রাম মাতালেন রোনালদো

  • 4:30 am - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জানুয়ারি-নিজের বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের জন্মদিন উপলক্ষে ভালোবাসা ভরা বার্তা দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় আল-নাসর তারকা লেখেন, ‘আমার জীবনের নারীর জন্মদিন শুভ হোক।’

বান্ধবীর প্রতি তাঁর ভালোবাসার নিদর্শনের সেই পোস্ট রীতিমতো ভাইরাল। সেই পোস্টে লাভ রিয়েকশন প্রায় ৩ মিলিয়ন। প্রিয় ফুটবল তারকার সঙ্গীর জন্মদিনে শুভেচ্ছার পসরা সাজিয়েছেন ভক্তরা।

৩২ বছরে পা রাখা জর্জিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি তিনি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ‘মেলানিয়া’ নামের একটি প্রামাণ্যচিত্রের প্রিমিয়ারে অংশ নেন। এটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। প্রিমিয়ারের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জর্জিনা।

এই সফরে রোনালদো জর্জিনার সঙ্গে ছিলেন না। সৌদি আরবে নিজের ক্লাব আল-নাসরের হয়ে ব্যস্ত সময় পার করছেন পর্তুগিজ সুপারস্টার। সোমবার সৌদি প্রো লিগে আল-তাওউনের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে খেলেছেন রোনালদো। গোল না পেলেও ম্যাচ শেষে উদযাপনে মাতেন তিনি। আগামী শুক্রবার লিগের আরেকটি ম্যাচ সামনে রেখে এখন বিশ্রামে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

গত বছরের আগস্টে রোনালদো ও জর্জিনা তাঁদের বাগদানের খবর প্রকাশ করেন। জাঁকজমকপূর্ণ বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে, যদিও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সামনে ব্যস্ত গ্রীষ্ম অপেক্ষা করছে রোনালদোর জন্য, যেখানে পর্তুগালের হয়ে আরেকটি বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে তাঁকে। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে জর্জিনার সঙ্গে একসঙ্গে হোয়াইট হাউস সফর করেছিলেন রোনালদো। সে সময় ডোনাল্ড ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁদের দেখা যায়।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au