বাংলাদেশ

মায়ের পাশেই ঘুমিয়ে ছিল হাবিবা, ‘নার্সের ভুল ইনজেকশনে’ মৃত্যু

  • 4:38 am - January 28, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
মায়ের পাশেই ঘুমিয়ে ছিল হাবিবা, ‘নার্সের ভুল ইনজেকশনে’ মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ‘ভুল চিকিৎসার’ অভিযোগে হাবিবা নামে সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, এক নার্সের ভুল ইনজেকশনের কারণেই প্রাণ হারায় শিশুটি। ঘটনার পর থেকে অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে অপারেশন থিয়েটারে নেওয়ার ঠিক আগমুহূর্তে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁকা হয়ে যাওয়া আঙুল সোজা করার জন্য হাবিবাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় তার অপারেশন নির্ধারিত ছিল।

নিয়ম অনুযায়ী অপারেশনের আগে অ্যানেসথেশিয়ার ইনজেকশন অপারেশন থিয়েটারেই দেওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন কোনো চিকিৎসকের উপস্থিতি বা অনুমতি ছাড়াই ওয়ার্ডেই শিশুটিকে একটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পরপরই হাবিবা নিথর হয়ে পড়ে। দ্রুত চিকিৎসকরা এগিয়ে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

নিহত শিশুটির মা জরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ডাক্তার সকালে এসে জানিয়েছিলেন তার মেয়ের আজ অপারেশন হবে। তিনি সেই প্রস্তুতিতেই ছিলেন। কিন্তু ইনজেকশন দেওয়ার পরই মেয়ের অবস্থার অবনতি হয়। তখন আশপাশের ডাক্তাররা দ্রুত অক্সিজেন দেওয়ার কথা বলেন। তিনি জানান, হাবিবা তখন ঘুমিয়ে ছিল এবং ইনজেকশন দেওয়ার সময় হাত নড়াচড়া করেছিল। এরপরই তার মেয়ের আর সাড়া মেলেনি।

হাবিবার বাবা কামরুজ্জামান বলেন, তার মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল। শুধু একটি আঙুলের সমস্যার জন্যই হাসপাতালে আনা হয়েছিল। ভুল চিকিৎসার কারণে তার আদরের সন্তান লাশ হয়ে পড়ে আছে বলে তিনি অভিযোগ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শেহাব উদ্দীন বলেন, অভিযুক্ত নার্স কোনো চিকিৎসকের সঙ্গে আলোচনা না করেই শিশুটিকে অ্যানেসথেশিয়ার ইনজেকশন দিয়েছেন। তিনি বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও চরম অবহেলা হিসেবে উল্লেখ করেন। ইতোমধ্যে অভিযুক্ত নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ও প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শিশুটির বাবা থানায় এসে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে হাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au