সর্বশেষ

ব্রুকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

  • 4:46 am - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জানুয়ারি-হ্যারি ব্রুকের ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস ও জো রুটের সেঞ্চুরির ওপর ভর করে বড় সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে রানের চাপে পড়ে শ্রীলঙ্কা। ৪৬.৪ ওভারেই অলআউট হয়ে যায় তারা। তাতে ৫৩ রানের জয়ে ২০২৩ সালের পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নিলো ইংলিশরা। তিন ম্যাচের সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

কলম্বোতে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের দেয়া ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০৪ রানে থামে স্বাগতিকরা।

ইংল্যান্ডের ইনিংসের মূল ভিত্তি ছিল জো রুট ও হ্যারি ব্রুকের ১৯১ রানের জুটি। মাত্র ১১৩ বলেই আসে এই জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ব্রুক ৬৬ বলে ১৩৬ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৯টি ছক্কা। শেষ ৪০ বলে তিনি একাই করেন ১০১ রান। শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কান বোলারদের কাছ থেকে ইংল্যান্ড তোলে ৮৮ রান।

এর আগে জ্যাকব বেথেলের ৬৫ রানের ইনিংসে রুটের সঙ্গে ১২৬ রানের জুটি গড়ে ওঠে। রুট খেলেন ১১১ রানের অপরাজিত ইনিংস, যেখানে ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের নিখুঁত মিশেল দেখা গেছে। ১০৮ বলে খেলা তার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা।

বোলিংয়ে শ্রীলঙ্কার অভিজ্ঞ বোলারদের দিনটি ছিল হতাশাজনক। আসিথা ফার্নান্দো ১০ ওভারে রান দেন ৮৫, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জেফ্রি ভ্যান্ডারসে দুজনই ১০ ওভারে দেন ৭৬ রান করে। তুলনামূলক ভালো বোলিং করেন দুনিথ ভেলালাগে, তবে শেষ দিকে তার ওভারেও আসে বড় রান।

৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। পাঠুম নিশাঙ্কা ২৫ বলে ৫০ রান করে দ্রুত চাপ কমানোর চেষ্টা করেন। তবে শুরুতে দ্রুত উইকেট হারানোয় ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি। মাঝখানে পাভান রথনায়েকের ১২১ রানের দুর্দান্ত ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল। ১১৫ বলে খেলা তার ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা। তবে প্রয়োজনীয় রানরেট ধরে রাখার চাপ আর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় জুটির অভাবে লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। ৪৬.৪ ওভারে ৩০৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯ রানের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। আর তৃতীয় ম্যাচটি জিতে তারা ভাঙল ডেডলক। ২০২৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। অন্যদিকে, ২০২১ সালে ভারতের বিপক্ষে হারের পর এই প্রথমবার নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ হারলো শ্রীলঙ্কা।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au