বাংলাদেশ

যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ রেকর্ড উচ্চতায়, দারিদ্র্যের হারে শীর্ষে বাংলাদেশি ও পাকিস্তানিরা

  • 2:34 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ এমন অবস্থায় বাস করছে, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ বলে উঠে এসেছে নতুন এক গবেষণা প্রতিবেদনে। দারিদ্র্যের এই গভীর সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে শিশুদের ওপর। পাশাপাশি বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র্যের হার তুলনামূলকভাবে অনেক বেশি।

মঙ্গলবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ বলতে এমন অবস্থাকে বোঝানো হচ্ছে, যেখানে বাবা-মা ও তাদের দুই সন্তান নিয়ে গঠিত কোনো পরিবারের মোট আয় দেশটির গড় আয়ের ৪০ শতাংশের কম। বাড়িভাড়া বা গৃহঋণের কিস্তি পরিশোধের পর যদি পরিবারের হাতে বছরে ১৬ হাজার ৪০০ পাউন্ডেরও কম থাকে, তবে তাদের ‘অতিদরিদ্র’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

দারিদ্র্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি গবেষণা সংস্থা জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন (জেআরএফ) জানিয়েছে, যুক্তরাজ্যে সামগ্রিক দারিদ্র্যের হার কিছুটা কমলেও ‘অতিদারিদ্র্য’ ধারাবাহিকভাবে বেড়েছে। ১৯৯৪–৯৫ সালে দেশটিতে মোট দারিদ্র্যের হার ছিল ২৪ শতাংশ। ২০২৩–২৪ সালে তা কমে ২১ শতাংশে নেমে এলেও, একই সময়ে অতিদারিদ্র মানুষের হার ৮ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশে পৌঁছেছে। বর্তমানে দেশের মোট দরিদ্র জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই এই চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে।

প্রতিবেদনটি শিশুদের পরিস্থিতি নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে। বলা হয়েছে, টানা তৃতীয় বছরের মতো শিশু-দারিদ্র্যের হার বেড়ে বর্তমানে প্রায় ৪৫ লাখে দাঁড়িয়েছে। দারিদ্র্যের প্রভাব সবচেয়ে তীব্রভাবে পড়ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর, যা ভবিষ্যতে সমাজের জন্য দীর্ঘমেয়াদি সংকট তৈরি করতে পারে।

এই বাস্তবতায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার শিশু-দারিদ্র্য কমানোর বিষয়টি অগ্রাধিকার হিসেবে দেখছে। গত নভেম্বরে অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস ঘোষণা দেন, সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর দীর্ঘদিনের কিছু বিধিনিষেধ শিথিল করা হবে। ২০১৭ সালে প্রণীত এক নিয়ম অনুযায়ী, স্বল্প আয়ের কোনো পরিবারে তৃতীয় বা তার বেশি সন্তান থাকলে তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতো। স্টারমার সরকার সেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী এপ্রিল থেকে কার্যকর হবে।

তবে জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন সতর্ক করে বলেছে, শুধু এই একটি পদক্ষেপ যথেষ্ট নয়। সংস্থাটির মতে, শিশু-দারিদ্র্য দূর করতে হলে আরও বিস্তৃত সামাজিক ও অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। প্রতিবেদনে বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠী, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রতিবন্ধীদের মধ্যে দারিদ্র্যের হার বেশি থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে।

দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করা চ্যারিটি সংস্থা বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ড এই পরিস্থিতিকে সমাজের জন্য একটি ‘দুঃসংবাদ’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, অতিদারিদ্র্যের এই প্রবণতা কেবল অর্থনৈতিক সমস্যা নয়, বরং এটি যুক্তরাজ্যের সামাজিক কাঠামোর জন্যও গভীর সতর্কবার্তা বহন করছে।

 

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au