সর্বশেষ

বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো পূরণ হয়নি: সোবহানা মোস্তারি

  • 2:57 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জানুয়ারি-নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয়ের ফলে আগেই মূলপর্ব এক প্রকার নিশ্চিত রেখেছিল বাংলাদেশ। আজ নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হারায় বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। যে কারণে সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে নেদারল্যান্ডস। এরপরই হানা দেয় বৃষ্টি। খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মোস্তারি বলেছেন, ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো পূরণ হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় সোবহানা বলেন, ‘টানা পাঁচটি ম্যাচ জিতে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। তবে এখনও আমাদের দুটি ম্যাচ বাকি। আমাদের মিশন এখানেই শেষ নয়। আমরা কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হতে চাই, আর ইংল্যান্ডে বিশ্বকাপে গিয়ে আগের চেয়ে আরও ভালো পারফর্ম করার লক্ষ্য রয়েছে।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au