জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…
মেলবোর্ন, ২৯ জানুয়ারি- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে। বৃহস্পতিবার এনবিআর এই বিশেষ আদেশ জারি করে। এর ফলে ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে আয়কর রিটার্ন জমার সময় ইতোমধ্যেই দুই দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।
প্রতিবছর আয়ের তথ্য অনুযায়ী আয়কর রিটার্ন জমার শেষ দিন সাধারণত ৩০ নভেম্বর নির্ধারিত থাকে। তবে এনবিআর নিয়মিতভাবে এই সময়সীমা বৃদ্ধি করে থাকে। এবারও কিছু ব্যতিক্রম ছাড়া সকলকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে তাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। ইতোমধ্যেই ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দিয়েছেন।
সব করদাতাকে রিটার্ন দিতে হলে এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রথমে ওয়েবসাইটে নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের পরে পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করলে রিটার্ন জমা দেওয়া যাবে।
ই-রিটার্ন জমা দেওয়ার সময় কোনো কাগজপত্র আপলোডের প্রয়োজন নেই। তবে যেসব কাগজের তথ্য ব্যবহার করবেন, সেগুলি সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে নিরীক্ষা বা অন্য প্রয়োজনে প্রয়োজন হলে তা উপস্থাপন করা যায়।
অনলাইনে রিটার্ন জমা দেয়ার সঙ্গে সঙ্গে ঘরে বসেই কর পরিশোধ করা সম্ভব। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au