বাংলাদেশ

সামরিক চিকিৎসা সহযোগিতা জোরদারে একমত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ

  • 11:43 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক চিকিৎসা সহযোগিতা আরও জোরদার করতে একাধিক বৈঠক ও কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডার মেজর জেনারেল ই ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফরে এসে শীর্ষ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে এসব আলোচনা করেন।

এ সময় মেজর জেনারেল কক্স বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান ও আঞ্চলিক স্থিতিশীলতায় অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। স্বাস্থ্য সংকট বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা প্রশিক্ষণে যৌথভাবে কাজ করার মাধ্যমে উভয় দেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি আরও শক্তিশালী হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সপ্তাহব্যাপী এই সফরে কৌশলগত আলোচনা ও মাঠপর্যায়ের চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ একসঙ্গে করা হয়। মেজর জেনারেল কক্স সাক্ষাৎ করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিস মেজর জেনারেল কাজী মোহাম্মদ রশীদ উন নবী এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে। সফরের অংশ হিসেবে ঢাকা ও সিলেটের সামরিক চিকিৎসা স্থাপনা পরিদর্শন করা হয় এবং রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা প্রতিক্রিয়া বিষয়ক একটি প্রদর্শনীও দেখা হয়।

এই আলোচনাগুলো ভবিষ্যতে বিশেষজ্ঞ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় ও যৌথ মহড়ার ভিত্তি তৈরি করেছে। এতে উন্নত ট্রমা চিকিৎসা প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং সিবিআরএন প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এড ডোনারুম্মা বলেন, সরাসরি অংশীদারদের চিকিৎসা সক্ষমতা দেখা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে যৌথ স্বাস্থ্য নিরাপত্তা জোরদার ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়।

১৮তম থিয়েটার মেডিকেল কমান্ড ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অগ্রবর্তী ও প্রস্তুত সামরিক চিকিৎসা বাহিনী পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থিয়েটার মেডিকেল ইউনিটগুলোর কমান্ড ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা এবং বাহিনীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সক্ষমতা এই কমান্ডের মূল দায়িত্ব, যা স্বাগতিক দেশগুলোর সঙ্গে ধারাবাহিক সমন্বয় ও যৌথ অনুশীলনের মাধ্যমে আরও পরিপক্ব হয়েছে।

এই শাখার আরও খবর

প্রতিবাদের মুখে বাংলাদেশে ৫২৯টি পোশাক কারখানা বন্ধ

ওটিএন বাংলা: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে বাংলাদেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ৫২৯টি কারখানার কার্যক্রম ব্যাহত হয়েছে। রবিবার, ১ নভেম্বর এসব কারখানায়…

টানা সাত মাস কমল অস্ট্রেলিয়ায় বাড়ির দাম

ওটিএন বাংলা, মেলবোর্ন: অস্ট্রেলিয়ার আবাসনবাজারে দরপতন অব্যাহত রয়েছে। অক্টোবরে জাতীয় পর্যায়ে আবাসিক সম্পত্তির মূল্য আরও ১.২ শতাংশ কমেছে। এ নিয়ে টানা সাত মাস দাম কমল।…

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেপ্তার

গাইবান্ধায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পর মামলা…

মদ্যপানের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ, পুলিশের ধাওয়ায় বিচ্ছিন্ন হন দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য তদন্তে তাঁর জীবনের শেষ রাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, উত্তরার একটি…

গার্মেন্টস খাতের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে…

এবার ঢাবির হলে হলে অভিযান, জগন্নাথ থেকে ছাত্রলীগ নেতা অর্ক রায় গ্রেপ্তার

ওটিএন বাংলা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের অবৈধ অবস্থান ঠেকাতে তৎপর হচ্ছে হল প্রশাসন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au