বিশ্ব

অনলাইন স্ক্যামের দায়ে মিয়ানমারের ১১ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো চীন

  • 4:00 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
অনলাইন স্ক্যামের দায়ে মিয়ানমারের ১১ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো চীন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- মিয়ানমারের চীন সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে কুখ্যাত ‘মিং পরিবার’-এর ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই চক্রের কর্মকাণ্ডে এক হাজার কোটি ইউয়ানেরও বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ সময় প্রতারণা ও সংশ্লিষ্ট সহিংসতার ঘটনায় অন্তত ১৪ জন চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

চীনের আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিং পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে অনলাইন প্রতারণা, অবৈধ আটক, জুয়া পরিচালনা এবং মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। পাচার করে আনা শ্রমিকদের জোরপূর্বক প্রতারণামূলক কার্যক্রমে যুক্ত করা হতো। কাজ করতে অস্বীকৃতি জানালে তাদের ওপর শারীরিক নির্যাতন ও সহিংসতা চালানো হতো বলেও মামলার নথিতে উল্লেখ রয়েছে।

২০২৩ সালে মিয়ানমার থেকে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর মিং পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে ঝেজিয়াং প্রদেশের একটি আদালতে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। মিয়ানমারের শান প্রদেশে সংঘর্ষের সময় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত শহর লাউক্কাইংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়। একসময় লাউক্কাইং অঞ্চলটি অনলাইন প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের অন্যতম বড় ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই মৃত্যুদণ্ড কার্যকরকে অন্যান্য অপরাধী নেটওয়ার্কের জন্য কঠোর সতর্কবার্তা হিসেবে দেখছে বেইজিং। কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন প্রতারণার সঙ্গে যুক্ত আরও কয়েকটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে বাই, ওয়েই ও লিউ পরিবারের নামও উঠে এসেছে। এসব পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন স্ক্যাম পরিচালনার জন্য কয়েক লাখ মানুষকে পাচার করা হয়েছে। এসব প্রতারণা চক্রে চীনা নাগরিকদের সম্পৃক্ততা উল্লেখযোগ্য এবং প্রতিবছর এসব কার্যক্রমের মাধ্যমে বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শূন্য দশকের শুরুতে মিয়ানমারের চীন সীমান্তবর্তী লাউক্কাইং অঞ্চলে মিং পরিবারের প্রভাব দ্রুত বাড়তে থাকে। তারা ধীরে ধীরে এলাকাটিকে ক্যাসিনো, যৌনপল্লি ও অনলাইন প্রতারণা কেন্দ্রের হাবে পরিণত করে। উদ্ধার হওয়া শ্রমিকদের বর্ণনায় জানা যায়, সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে আটকে রেখে নিয়মিত মারধর, নির্যাতন এবং মানসিক চাপ সৃষ্টি করা হতো। চীনের আদালতের এই রায় ও দণ্ড কার্যকর সেই দীর্ঘদিনের অপরাধ সাম্রাজ্যের অবসান ঘটানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

মেলবোর্ন, ২১ জুন- লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করা…

সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত

মেলবোর্ন, ২১ জুন- সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। দেশটির জাতীয়…

মজুরি থেকে কর : জুলাইয়ে বদলাচ্ছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২১ জুন- নতুন অর্থবছরের শুরুতে আগামী ১ জুলাই থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর হতে যাচ্ছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন। মজুরি বৃদ্ধি, পিতা-মাতার বেতনসহ ছুটি…

রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

মেলবোর্ন, ২০ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা নামের নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের…

সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হওয়া স্বাধীনতার চেতনার পরিপন্থী: মৃত্যুঞ্জয় ধর ভোলা

মেলবোর্ন, ২০ জুন- স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা…

চার বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন হ্যারি, তবে উইলিয়ামের সঙ্গে দূরত্ব এখনো অটুট

মেলবোর্ন, ২০ জুন- দীর্ঘ চার বছর পর স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে নিয়ে নিজ দেশ যুক্তরাজ্যে ফিরতে যাচ্ছেন প্রিন্স…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au