সর্বশেষ

৩ ফরম্যাটেই নতুন অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার

  • 3:57 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জানুয়ারি-কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অ্যালিসা হিলি। তার অবসরের ঘোষণার পর অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে ছিল ব্যাপক আলোচনা। সম্ভাব্য তালিকায় ছিলেন মূলত দুজন- তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশ গার্ডনার। কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই দায়িত্ব পেলেন না।

তিন সংস্করণেই অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক করা হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সোফি মলিনিউকে। সহ-অধিনায়ক হিসেবে আগের মতোই দায়িত্ব পালন করবেন তাহলিয়া ম্যাকগ্রা। অ্যাশ গার্ডনারকে দেওয়া হয়েছে দ্বিতীয় সহ-অধিনায়কের দায়িত্ব।

মলিনিউ এর আগে কখনো জাতীয় দলকে নেতৃত্ব দেননি। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে তার অধিনায়কত্বের পথচলা। মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো এক বিবৃতিতে মলিনিউ বলেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া সত্যিই বড় সম্মানের। বিশেষ করে অ্যালিসার মতো একজনের জায়গায় আসতে পারাটা আমার জন্য গর্বের-এই দল ও পুরো ক্রিকেট খেলাটিতে যার প্রভাব ছিল অসাধারণ।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের দলটি খুবই শক্তিশালী। এখানে সহজাত নেতৃত্বগুণসম্পন্ন অনেক খেলোয়াড় আছে, পাশাপাশি উঠে আসছে দারুণ সব তরুণ প্রতিভা। আমি মুখিয়ে আছি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে, নিজেদের আরও উন্নত করতে এবং দলটিকে পরের ধাপে নিয়ে যেতে-একই সঙ্গে সেই স্বাতন্ত্র বজায় রেখে, যা এই দলকে বিশেষ করে তুলেছে। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au