সর্বশেষ

ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন পিটার বাটলার

  • 3:43 am - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ জানুয়ারি-চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার গেছেন সাফ অ-১৯ টুর্নামেন্টে। যা নিয়ে ফুটবলাঙ্গনে রীতিমতো সমালোচনা চলছে।

এশিয়া কাপের জন্য যখন ঢাকায় ক্যাম্প শুরু হয়েছে, তখন বাটলার নেপালে। বাফুফে তাকে পাঠিয়েছে নাকি তিনি স্বেচ্ছায় গেছেন, সেটা এখনও স্পষ্ট নয়। তবে আজ পোখরায় টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার তার লক্ষ্য সম্পর্কে বলেছেন।

চার দলের টুর্নামেন্টে ট্রফি নয়, বরং সামনের বড় টুর্নামেন্টের ফুটবলার খুঁজছেন বাটলার। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমরা জন্য গুরুত্বপূর্ণ বা মুখ্য উদ্দেশ্য নয়; আমি এই টুর্নামেন্টের মাধ্যমে সামনে জাতীয় দল ও এএফসি অ-২০ দলের খেলোয়াড় সন্ধান করব। যারা সামনে বড় মঞ্চে খেলতে পারে।’

এরপর তিনি নিজের গতানুগতিক যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘গত প্রায় ২ বছর ধরে আমি যেটা চেষ্টা করছি, সেটা হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়ন। এটা উন্নয়নের অন্যতম মাধ্যম ও পর্যায়।’

বাংলাদেশ অ-১৯ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনাল খেলতে চাই।’

বাংলাদেশ অ-১৯ দল আজই প্রথম অনুশীলন করেছে। ঢাকায় নারী ফুটবল লিগের মাঝপথে অ-১৯ দল গঠন করা হয়েছে। গত পরশু কাঠমান্ডু যাওয়ার পর গতকাল পোখরায় পৌছায়।

ফ্লাইট বিড়ম্বনায় অনুশীলন হয়নি। আজ বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে। ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল প্রত্যেকে তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই পয়েন্টধারী দল ৭ ফেব্রুয়ারী ফাইনাল খেলবে।

এই শাখার আরও খবর

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au