নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…
মেলবোর্ন, ৩১ জানুয়ারি- নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস নিহত পাঁচ জনের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিন জনের পরিচয় জানার চেষ্টা চলছে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, একটি ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে পাঠকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত পাঁচ জনের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au