বিশ্ব

কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত

  • 4:34 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- আফ্রিকার দেশ কঙ্গোর নর্থ কিভু প্রদেশে একটি কোলটান খনিতে ভয়াবহ ধসের ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রুবায়া এলাকার ওই খনিতে গত বুধবার (২৮ জানুয়ারি) ধস নামলেও হতাহতের তথ্য সামনে আসে শুক্রবার (৩০ জানুয়ারি)। বিদ্রোহীদের নিয়োগ করা প্রাদেশিক গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে খনি শ্রমিকদের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে। মুইসা জানান, ধসের সময় বহু মানুষ খনির ভেতরে কাজ করছিলেন। হঠাৎ মাটি ধসে পড়লে তারা গর্তের ভেতরেই চাপা পড়েন। কিছু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তারা গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অন্তত ২০ জন আহত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

রুবায়া কোলটান খনিটি ২০২৪ সাল থেকে এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দারা এখানে প্রতিদিন মাত্র কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করে জীবিকা নির্বাহ করেন। নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক যন্ত্রপাতির অভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের।

নর্থ কিভু প্রদেশে বর্ষা মৌসুমে মাটি নরম ও ভঙ্গুর হয়ে পড়ে। ফলে ভূমিধসের ঝুঁকি বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। গভর্নরের এক উপদেষ্টা জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি।

বিশ্বের মোট কোলটান উৎপাদনের প্রায় ১৫ শতাংশ আসে রুবায়া অঞ্চল থেকে। এই খনিজ প্রক্রিয়াজাত করে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযানের যন্ত্রাংশ এবং গ্যাস টারবাইন তৈরিতে ব্যবহৃত হয়।

এদিকে জাতিসংঘের অভিযোগ, এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠী রুবায়ার খনিজ সম্পদ লুট করে তা তাদের বিদ্রোহী কর্মকাণ্ডের অর্থায়নে ব্যবহার করছে, যা প্রতিবেশী রুয়ান্ডা সরকারের সমর্থনে চলছে। যদিও কিগালি সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

এই দুর্ঘটনা আবারও কঙ্গোর খনি অঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা, অবৈধ খনন এবং সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

এই শাখার আরও খবর

দুই যুবক কি আসলেই খুনি, নাকি জানতেন গুরুত্বপূর্ণ তথ্য?

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা, বিভিন্ন…

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৭ অনুষ্ঠিত হবে ভারতে। আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ভারতকে বেছে নিয়েছে আন্তর্জাতিক…

কঙ্গোতে ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে,…

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০-এর বেশি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন রোগী দেশের…

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা…

‘গেরুয়া গুন্ডামি’ শব্দ নিয়ে মামলা, আনন্দবাজারের সাংবাদিকদের জরুরি স্বস্তি দিলেন না হাইকোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহিংসতার প্রতিবেদন প্রকাশের সময় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au