বিশ্ব

দামি শহরের তালিকায় বদল, জুরিখ শীর্ষে

  • 3:22 am - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় পরিবর্তন এসেছে। সুইজারল্যান্ডের জুরিখ আবারও শীর্ষে উঠে এসেছে, আর নিউইয়র্ক পিছিয়ে পড়েছে।

নিউমবিওর কস্ট অব লিভিং ইনডেক্স বাই সিটি ২০২৬ অনুযায়ী, জুরিখের জীবনযাত্রার ব্যয় সূচক ১১৮.৫। এই সূচক চার সদস্যের একটি পরিবারের খাদ্য, পরিবহন, ইউটিলিটি ও অন্যান্য দৈনন্দিন ব্যয়ের গড় হিসাবের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে; এতে বাসাভাড়া অন্তর্ভুক্ত নয়।

জেনেভা তালিকায় দ্বিতীয়, বাসেল তৃতীয়। লসান, লুগানো ও বার্ন- এই তিন শহরও শীর্ষ ছয়ের মধ্যে রয়েছে। ফলে শীর্ষ দশের ছয়টি স্থানই দখল করেছে সুইজারল্যান্ডের শহরগুলো।

দীর্ঘদিন বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত নিউইয়র্ক ২০২৬ সালে সপ্তম স্থানে নেমে গেছে। ২০২৫ সালে শহরটি চতুর্থ অবস্থানে ছিল। সান ফ্রান্সিসকোও তালিকায় নেমে দশম স্থানে রয়েছে।

আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিক অষ্টম স্থানে রয়েছে। দেশটিতে উচ্চ আমদানি ব্যয় ও সীমিত স্থানীয় উৎপাদন জীবনযাত্রার খরচ বাড়িয়ে তুলেছে। হাওয়াইয়ের হোনোলুলু নবম স্থানে, যেখানে দ্বীপভিত্তিক ভৌগোলিক অবস্থান ও আমদানিনির্ভরতা দাম বৃদ্ধির প্রধান কারণ।

ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরে বড় কোনো পরিবর্তন হয়নি। এশিয়ার একমাত্র শহর হিসেবে সিঙ্গাপুর শীর্ষ ২০-এ ১৪তম স্থানে রয়েছে। তেল আবিব-ইয়াফো উল্লেখযোগ্য অগ্রগতি দেখালেও শীর্ষ দশে জায়গা পায়নি।

তালিকার নিচের দিকে রয়েছে ভারতীয় শহরগুলো। ইন্দোর, ভোপাল ও পাটনা বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহরের মধ্যে স্থান পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, শক্তিশালী মুদ্রা এবং জীবনযাত্রার মান-সংক্রান্ত চাহিদার পার্থক্যের কারণে শহরভেদে ব্যয়ের ব্যবধান আরো বাড়ছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au