বাংলাদেশ

কুড়িগ্রামে হিন্দু সম্প্রদায়ের ১শ ৩৫ শতক জমি জোরপূর্বক দখল

  • 7:24 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:৮০৮ বার
কুড়িগ্রামে হিন্দু সম্প্রদায়ের ১শ ৩৫ শতক জমি জোরপূর্বক দখল। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের ১শ ৩৫ শতক জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ভারতপাড়া এলাকায়। জমির মালিক পরিবার উলিপুর থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন, তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসন এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, হোকডাঙা ভারতপাড়া এলাকার মোনমহন রায় (৬৫) ও তার পরিবার ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১শ ৩৫ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছিল। গত ২৫ জানুয়ারি সকালে প্রতিবেশি খাইজর আলী (৫৫) ও আবু কালাম (৪৫) ওই জমি জোরপূর্বক দখল করে সেখানে বোরো ধানের চারা রোপণ করেন।

জমির মালিক মোনমহন রায় অভিযোগ করেন, “আমরা বাঁধা দিতে গেলে খাইজর আলী ও তার দল ভয়ভীতি ও হুমকি দিয়ে আমাদের তাড়িয়ে দেন। এতে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় পড়েছে।” তিনি জানান, জমির ২৯ শতক অংশ বর্গা দিতে স্ট্যাম্পে চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, খাইজর আলী ও আবু কালাম পরে স্ট্যাম্প জালিয়াতি করে জমিটি বন্দক বাবদ দেড় লাখ টাকা গ্রহণ করেছেন।

ভুক্তভোগী মোনমহন রায় আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আমাদের নামীয় জমিতে চাষাবাদ করে আসছি। কোনো কারণ ছাড়াই প্রতিবেশিরা আমাদের জমি জোরপূর্বক দখল করেছে। থানায় লিখিত অভিযোগ করেছি, তবে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।”

থেতরাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জোরপূর্বক জমি দখল করা সম্পূর্ণ অন্যায়। প্রশাসনের সহযোগিতা ছাড়া এর সুষ্ঠ সমাধান সম্ভব নয়।”

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আক্তারুজ্জামান মুঠোফোনে বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে কিছু জটিলতা রয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে।” উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি এখনো অবগত নন। তবে পরিবার থানায় এলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।

অভিযুক্ত খাইজর আলী ১শ ৩৫ শতক জমি দখল করার বিষয়টি স্বীকার করে বলেন, “আমরা হয়রানির কারণে জমি দখল করেছি।”

স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা এবং তাদের সম্পত্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বাড়তে পারে।

এই ঘটনায় কুড়িগ্রামের হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো বলছেন, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে তাদের জমি ব্যবহার করে আসছে, কিন্তু হঠাৎ করেই জোরপূর্বক জমি দখল করা হলে তারা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় পড়েছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে দখলকৃত জমি তাদের কাছে ফিরিয়ে দেবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au