বাংলাদেশ

এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারার প্রতিবাদ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

  • 9:43 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদে দেশের প্রধান সমুদ্রবন্দরে ক্রমশ চরম অচলাবস্থা তৈরি হয়েছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। এরপর বিকেলে তাদের পক্ষ থেকে আরও ঘোষণা আসে যে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন।

চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্য খালাসের জন্য অপেক্ষমাণ জাহাজের সংখ্যা ৯৮টি। এর মধ্যে অন্তত ৩২টি জাহাজে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, খেজুরসহ বিভিন্ন খাদ্যপণ্য। বাকি জাহাজগুলোতে রয়েছে সার, সিমেন্ট, ক্লিঙ্কার এবং অন্যান্য সাধারণ কার্গো।

অভিযান দমাতে সোমবার হঠাৎ করে ১৫ আন্দোলনকারীকে বদলি করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয় এই বদলির সুপারিশ করেছে। এই ব্যক্তিদের মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়া দুইজন বিএনপিপন্থি শ্রমিক নেতাও রয়েছেন।

চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইট সোমবার পোর্ট পারফরম্যান্স আপডেট করেনি। এর আগের দিন প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দরে অপেক্ষমাণ জাহাজের মধ্যে কনটেইনারবাহী রয়েছে ১২টি, জেনারেল কার্গো জাহাজ ২৯টি, খাদ্যপণ্য বোঝাই ২২টি, চিনির কাঁচামাল বোঝাই ৫টি, লবণ বোঝাই ২টি এবং তেলের জাহাজ ৯টি।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, রমজানের আগে এমন কর্মবিরতি দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, শ্রমিকরা এই ধরনের কর্মসূচি থেকে সরে আসবেন। তা না হলে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে।

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. বেলায়েত হোসেনের সই করা এক আদেশে, দাপ্তরিক প্রয়োজনে কিছু কর্মকর্তা বদলি করা হয়েছে। এর মধ্যে আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, বন্দরের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদর্শন বিভাগের অডিট সহকারী মো. হুমায়ুন কবির ও ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকনকে ঢাকার পানগাঁও টার্মিনাল থেকে যথাক্রমে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে। উভয়ে আন্দোলনকারী সংগঠন ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর সমন্বয়ক এবং চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের শীর্ষ নেতা।

একই আদেশে পানগাঁও টার্মিনালে সংযুক্ত চট্টগ্রাম বন্দরের এস এস খালাসি মো. ফরিদুর রহমান, উচ্চ বহিঃসহকারী মোহাম্মদ শফি উদ্দিন ও রাশিদুল ইসলামকে পায়রা বন্দরে বদলি করা হয়েছে। মোংলা বন্দরে বদলি করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন উচ্চমান সহকারী শাকিল রায়হান, চট্টগ্রাম বন্দরের উচ্চ বহিঃসহকারী আবদুল্লাহ আল মামুন, স্টোনো টাইপিস্ট খন্দকার মাসুদুজ্জামান, ইসিএম ড্রাইভার মানিক মিঝি, আমিনুর রসুল বুলবুল ও মেসন শামসু মিয়া। পায়রা বন্দরে বদলি করা হয়েছে স্টোনো টাইপিস্ট জহিরুল ইসলাম, এস এস পেইন্টার হুমায়ুন কবির, ইসিএম ড্রাইভার লিয়াকত আলী এবং খালাসি মো. রাব্বানীকে।

এই কর্মসূচি চলতে থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং পণ্য খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, যা দেশের অর্থনীতি ও রফতানি-আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au