বিশ্ব

রাশিয়ার তেল কেনা বন্ধের বিষয়ে ভারত কোনো বার্তা দেয়নি: মস্কো

  • 3:12 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। ফাইল ছবি: আনাদোলু এজেন্সির সৌজন্যে

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এ দাবির সঙ্গে একমত নয় মস্কো। রাশিয়া জানিয়েছে, এ বিষয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।

মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ভারতের পক্ষ থেকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার বিষয়ে এখন পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায়নি। তাঁর ভাষায়, “এই বিষয়ে নয়াদিল্লি আমাদের কিছু জানায়নি।”

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে একাধিকবার যুক্তরাষ্ট্র দাবি করেছে, ভারত যেন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করে। ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্রদের অভিযোগ, ভারতের কাছে তেল বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়েই মস্কো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে ভারত সে দাবি মানতে নারাজ ছিল।

এই অবস্থায় গত বছর যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর শাস্তিমূলক ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। পাশাপাশি পারস্পরিক শুল্কও ২৫ শতাংশে উন্নীত করা হয়। ফলে ভারতের রপ্তানি পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়ায় ৫০ শতাংশে।

দীর্ঘদিনের বাণিজ্যিক টানাপোড়েনের পর সোমবার যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চুক্তির আওতায় ভারতের পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হবে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধে সম্মত হয়েছেন।

তবে একইদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু শুল্ক হ্রাসের বিষয়টি উল্লেখ করেন। রাশিয়ার তেল কেনা বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩৬ শতাংশই এসেছিল রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর কয়েক মাসে এই আমদানি কমলেও, বছরের শেষ দিকে আবার বিষয়টি গুরুত্ব পায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরের সময় রাশিয়া নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস দেয় ভারতকে।

২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে, যা মহামারির আগের সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। এই বাণিজ্যের বড় অংশই জ্বালানি খাতনির্ভর। বিপরীতে রাশিয়ায় ভারতের রপ্তানির পরিমাণ ছিল পাঁচ বিলিয়ন ডলারেরও কম।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au