বাংলাদেশ

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

  • 8:40 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- ঢাকার মিরপুরের পল্লবীর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পল্লবী থানার পুলিশ জানায়, নিহতরা হলেন মোহাম্মদ মাসুম (৩০), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ, বয়স সাড়ে তিন থেকে চার বছর, ও ছোট ছেলে আসাদ বা আসহাব, বয়স দেড় থেকে দুই বছর। পরিবারটি মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবী এলাকার বি ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনের বিহারি ক্যাম্পে একটি টিনশেড ঘরে ভাড়ায় বসবাস করত।

পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ ধারণা করছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এই মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে দুই শিশুকে হত্যা করা হয়। এরপর স্বামী ও স্ত্রী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি এখনো নিশ্চিত নয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত পরিবারটি অত্যন্ত দরিদ্র ছিল। মোহাম্মদ মাসুম পেশায় রিকশাচালক ছিলেন এবং তার স্ত্রী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। পরিবারটি বিভিন্ন সমিতি ও এনজিও থেকে ঋণ নিয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঋণের কিস্তির চাপে প্রায়ই পাওনাদাররা তাদের বাসায় আসতেন। অনেকের ধারণা, দীর্ঘদিনের আর্থিক সংকট ও ঋণের চাপ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au