সর্বশেষ

নিয়ন্ত্রণহীন অনুষ্ঠান, মাঝপথে মঞ্চ ছাড়লেন শাহিদ কাপুর

  • 1:04 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১১০ বার

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি- আসন্ন সিনেমা ‘ও রোমিও’-র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরি। এরই অংশ হিসেবে শুক্রবার মুম্বাইয়ে জমকালো আয়োজনে মুক্তি পায় সিনেমার নতুন গান ‘পান কি দোকান’। তবে উৎসবের মেজাজে শুরু হওয়া এই অনুষ্ঠানটি মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায়।

অনুষ্ঠানে সংবাদমাধ্যমের পাশাপাশি সাধারণ ভক্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। মঞ্চে পারফর্ম করার সময় শাহিদ কাপুর কয়েকজন ভক্তকে তার সঙ্গে নাচার জন্য আহ্বান জানান। কিন্তু প্রিয় তারকাকে কাছে পেয়ে উত্তেজনার বশে একসঙ্গে অসংখ্য মানুষ নিরাপত্তাবেষ্টনী ভেঙে মঞ্চে উঠে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং নিরাপত্তার খাতিরে শাহিদ দ্রুত মঞ্চ ত্যাগ করেন। পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিলে এবং দর্শকদের সরিয়ে দিলে তিনি আবারও মঞ্চে ফিরে আসেন।

‘আশিকোঁ কি কলোনি’-র সাফল্যের পর ‘পান কি দোকান’ গানে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন শাহিদ কাপুর ও দিশা পাটানি। গানটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। এটির সংগীত পরিচালনা করেছেন ছবিটির নির্মাতা বিশাল ভরদ্বাজ। গীতিকার হিসেবে রয়েছেন গুলজার। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং ও রেখা ভরদ্বাজ। কোরিওগ্রাফি করেছেন জনি মাস্টার।

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিটি আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির ঠিক আগমুহূর্তে আইনি গ্যাঁড়াকলে পড়েছে সিনেমাটি। হোসেন উস্তরার মেয়ে সানোবার শেখ মুম্বাই সিভিল কোর্টে একটি মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, সিনেমাটি তার বাবার জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি অননুমোদিত বায়োপিক, যেখানে তাকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে। আদালতের রায়ের ওপর নির্ভর করছে ছবিটির ভবিষ্যৎ।

উল্লেখ্য, ‘কামিনে’, ‌‘হায়দার’ এবং ‘রেঙ্গুন’-এর পর এটি শাহিদ কাপুর ও বিশাল ভরদ্বাজের চতুর্থ কাজ।

সূত্র: নিউজ ১৮

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au