নির্বাচন ঘিরে অস্থিরতায় পাকিস্তানশাসিত কাশ্মীরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৪
মেলবোর্ন, ২১ জুন- পাকিস্তানশাসিত কাশ্মীরে আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, ধর্মঘট ও সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হওয়ার ঘটনা পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলেছে। কয়েক…
মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- চট্টগ্রাম বন্দরে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হয়রানি বন্ধের দাবিতে ডাকা ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংগ্রাম পরিষদ জানায়, সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী এনসিটি চুক্তি না করার সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। এই প্রেক্ষাপটে দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে আপাতত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রোববার রাত ৯টায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হলেও গভীর রাতে অবস্থান বদলায় সংগঠনটি।
ধর্মঘট স্থগিতের ঘোষণায় বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর নানাবিধ হয়রানিমূলক পদক্ষেপ নেওয়ার অভিযোগ তোলা হয়। একই সঙ্গে পাঁচটি নির্দিষ্ট দাবি তুলে ধরা হয়, যেগুলো দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে গ্রেপ্তার পাঁচ কর্মচারীর মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, দেশের বিভিন্ন বন্দরে বদলি করা ১৫ কর্মচারীর আদেশ বাতিল, আন্দোলনরত ও কর্মরত কর্মচারীদের ওপর আরোপিত শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, আন্দোলনকারী কর্মচারীদের নামে বরাদ্দকৃত বাসা বাতিলের সিদ্ধান্ত স্থগিত এবং সাময়িক বরখাস্তসহ ১৬ কর্মচারীর বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল।
বিজ্ঞপ্তিতে নেতারা জানান, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খালাস স্বাভাবিক রাখা এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব বিবেচনা করেই তারা এই সাময়িক ছাড় দিচ্ছেন। সিদ্ধান্ত অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে।
সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবীর ও মোহাম্মদ ইব্রাহিম খোকন স্বাক্ষরিত বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে উত্থাপিত পাঁচটি সমস্যার সন্তোষজনক সমাধান না হলে আগামী ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au