বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচন

ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও পর্যবেক্ষক পাঠাবে না ছয় দেশ

  • 4:43 pm - February 10, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
নির্বাচন কমিশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণ পেয়েও ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ অন্তত ছয়টি দেশ কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক নির্বাচন সংস্থাও নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সাড়া দেয়নি।

নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে নির্বাচন সামনে চলে এলেও এসব দেশের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক বা চূড়ান্ত সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোसा থেকেও কোনো উত্তর আসেনি।

সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট আটটি দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থা আদৌ পর্যবেক্ষক পাঠাবে কি না, তা এখনো নিশ্চিত করেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি থাকায় নতুন করে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনাও কমে এসেছে।

তবে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে বিপুলসংখ্যক পর্যবেক্ষক ও বিদেশি অতিথি বাংলাদেশে আসছেন। ইসি সচিবালয়ের তথ্যমতে, গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন। এর মধ্যে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় ৬০ জন অতিথি প্রতিনিধি। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে আসছেন প্রায় ৩৩০ জন পর্যবেক্ষক। পাশাপাশি ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইক্যাপ্পির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। তুরস্ক থেকে ছয়জন সংসদ সদস্য ও দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের কর্মকর্তাসহ ১০ সদস্যের একটি পর্যবেক্ষক দল আসছে। এ ছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে পাঁচজন করে প্রতিনিধি দল এবং ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানের নির্বাচন কমিশনের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বড় দলটি ইউরোপীয় ইউনিয়নের। নির্বাচন কমিশনের তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসছেন ২২৩ জন পর্যবেক্ষক। এ ছাড়া কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১২ জন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন।

বিদেশি সাংবাদিকদের মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন ৪৮ জন সাংবাদিক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে সাতজন সাংবাদিকসহ জাপানের এনএইচকে, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া ও ডয়চে ভেলের প্রতিনিধিরাও নির্বাচন কাভার করতে বাংলাদেশে থাকবেন। এ ছাড়া স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও তালিকায় রয়েছেন।

সরকারি সূত্র জানায়, ভুটান, মালদ্বীপ, নেপাল, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াও নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাচ্ছে। এরই মধ্যে কিছু বিদেশি অতিথি ঢাকায় পৌঁছেছেন এবং বাকিরা শিগগিরই আসবেন বলে জানানো হয়েছে। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার একটি হোটেলে সরকারি ব্যবস্থাপনায় তাঁদের জন্য আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণের কাজ শুরু করবেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au