সর্বশেষ

দ্য বিটলসে ভারতীয় ছোঁয়া, রবিশঙ্কর চরিত্রে ফারহান

  • 8:25 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার

মেলবোর্ন, ১৪  ফেব্রুয়ারি- বিশ্বজুড়ে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বায়োপিকে যুক্ত হলেন বলিউড তারকা ফারহান আখতার। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানাচ্ছেন ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।

দ্য বিটলস ছিল চার সদস্যের ব্যান্ড। প্রত্যেক সদস্যের দৃষ্টিভঙ্গিতে তৈরি হচ্ছে একটি করে সিনেমা। নাম রাখা হয়েছে ‘দ্য বিটলস: আ ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট’। বিটলসের চার সদস্যের জীবন, খ্যাতি, ব্যক্তিগত সম্পর্ক এবং সংগীতযাত্রা নিয়ে সব মিলিয়ে চারটি সিনেমা বানাচ্ছেন পরিচালক স্যাম মেন্ডিস। এতে জন লেননের চরিত্রে অভিনয় করছেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন ও রিঙ্গো স্টারের চরিত্রে আছেন ব্যারি কেওগান।
কেন্দ্রীয় চার চরিত্রের অভিনয়শিল্পীর নাম আগেই জানানো হয়েছিল। কয়েক দিন আগে প্রকাশ করা হয়েছে তাঁদের ফার্স্ট লুক। সম্প্রতি আরও চারজন অভিনয়শিল্পীর নাম জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচারস। রবিশঙ্করের ভূমিকায় ফারহান আখতার, পল ম্যাককার্টনির বান্ধবী জেন অ্যাশারের চরিত্রে লুসি বয়ন্টস, জন লেননের প্রথম স্ত্রী সিনথিয়া লেননের চরিত্রে মরফিড ক্লার্ক আর ব্যান্ডের মূল বেজ গিটারিস্ট স্টুয়ার্ট সাটক্লিফের ভূমিকায় অভিনয় করবেন হ্যারি লোটে।

জানা গেছে, পণ্ডিত রবিশঙ্করের উপস্থিতি এই বায়োপিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিটলসের সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। রবিশঙ্করের কাছ থেকে সেতার শেখার পর জর্জ হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতি আকৃষ্ট হন। ফলে বিটলসের একাধিক গানে ভারতীয় বাদ্যযন্ত্র ও সুরের প্রভাব দেখা যায়। ষাটের দশকে এই সাংস্কৃতিক মেলবন্ধন পশ্চিমা সংগীতে এক নতুন ধারা তৈরি করেছিল।

ফারহান আখতারের জন্য এই চরিত্রটি নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। পণ্ডিত রবিশঙ্কর শুধু একজন সংগীতশিল্পী নন, বিশ্বসংগীতে তিনি এই মহাদেশের একজন উজ্জ্বল প্রতিনিধি। তাঁর ব্যক্তিত্ব, সংগীতের গভীরতা এবং আন্তর্জাতিক প্রভাবকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরা সহজ নয়। তবে ফারহানের মতো অভিনেতা সেই চ্যালেঞ্জে সাফল্য পাবেন বলে আশা ভক্তদের।

বর্তমানে জোরেশোরে শুরু হয়েছে বায়োপিকের কার্যক্রম। জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে একসঙ্গে চারটি সিনেমাই মুক্তি পাবে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au