সর্বশেষ

রমজান উপলক্ষে শুভেচ্ছা বার্তা থালাপতি বিজয়ের

  • 3:48 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:৩৩০ বার

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রয়েছে তার। প্রতি রমজানে ইফতার পার্টির আয়োজন করেন এই নায়ক।

ইসলাম ধর্মের অনুসারীদের সঙ্গে বসে করেন ইফতার বিজয়।যেখানে ইফতারের পাশাপাশি মোনাজাত ও নামাজ আদায় করতে দেখা গেছে তাকে।এবারও রমজানের একদম শুরুর দিনেই নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করলেন এই অভিনেতা।

নিজের এক্স হ্যান্ডেল থেকে করা পোস্টে বিজয় লেখেন যে, আল্লাহ তোমাদের সকলকে সুখ ও সাফল্য দান করুন এবং তোমাদের সঠিক পথে পরিচালিত করুন, শুভ রমজান। সঙ্গে হার্ট সাইনের পাশাপাশি একটি কাবা ঘরের ইমোজিও জুড়ে দেন পোস্টে।

গেল বছর তার করা ইফতারের আয়োজনে প্রায় ৩,০০০-এর মতো লোককে ইফতার করানো হয়েছিল। এছাড়া ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। নামাজ ও  মোনাজাতেও অংশ নিতে দেখা গিয়েছিল তাকে।

এরপরেই সামাজিকমাধ্যমে খবর ছড়িয়েছিল, থালাপাতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে পরবর্তীতে জানা যায় বিষয়টি সত্য নয়।

এদিকে, থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমার মুক্তি নিয়ে মাসখানেক ধরে আইনি জটিলতা চলছে। জানা গেছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) বিরুদ্ধে সিনেমার নির্মাতাদের করা মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

এই শাখার আরও খবর

শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের আগে…

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, ‘শাটডাউন’ ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au