বাংলাদেশ

ব্যর্থ অন্তর্বর্তী সরকার, ঢাকাকে বাসযোগ্য করাই বড় চ্যালেঞ্জ

  • 3:48 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
ঢাকাকে বাসযোগ্য করাই বড় চ্যালেঞ্জ, ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- ঢাকার পরিবেশগত পরিস্থিতি ও বাসযোগ্যতা ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আনতে পারেনি। লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৫ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে ১৭৩টি শহরের মধ্যে ঢাকা অবস্থান করেছে ১৭১তম স্থানে। বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার পেছনে রয়েছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক ও লিবিয়ার ত্রিপোলি।

একই সময়ে ঢাকার বায়ুদূষণও বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুমান বছরের অধিকাংশ সময়ই ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। খোলা স্থানে বর্জ্য পোড়ানো, নির্মাণকাজের ধুলা, যানবাহনের কালো ধোঁয়া, জলাশয় ভরাট ও অপরিকল্পিত নগরায়ণ শহরের পরিবেশকে আরও সংকটাপন্ন করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। তবে অন্তর্বর্তী সরকারের দুই বছরের মেয়াদে বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও সবুজায়নের ঘাটতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। নদী-খাল দখল, বন উজাড় এবং বড় অবকাঠামো প্রকল্পের পরিবেশগত প্রভাবকে উপেক্ষা করার ফল এখন স্পষ্ট।

বিশেষজ্ঞ অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ মনে করেন, নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো ঢাকাকে আবার বাসযোগ্য নগরীতে রূপ দেওয়া। তিনি বলেন, “ঢাকার দূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি একটি অর্থনৈতিক সমস্যা। জ্যাম ও ধুলায় ভরা শহর কখনই বিনিয়োগবান্ধব হতে পারে না। বায়ুদূষণের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ অসুস্থ হচ্ছে এবং অকালমৃত্যুর ঝুঁকিতে পড়ছে। সরকারকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে, বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করা এবং যানবাহনের জন্য আলাদা সড়ক নির্ধারণ করতে হবে।”

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বণিক মনে করান, নদী, বন এবং জলাশয়কে শুধুমাত্র বিলাসী দৃষ্টিতে নয়, বরং অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটন, মৎস্য ও পানির উৎস হিসেবে দেখতে হবে। সরকারের প্রথম লক্ষ্য হওয়া উচিত নদীগুলোকে জীবন্ত সত্তা হিসেবে গণ্য করা, যাতে সেগুলোকে সুস্থ ও রক্ষা করা যায়।

ঢাকার বাসযোগ্যতা ফিরিয়ে আনার জন্য নগর পরিকল্পনাবিদরা গণপরিবহন, গণপরিসর, পার্ক-মাঠ, ফুটপাত ও অবকাঠামোর বিকেন্দ্রীকরণে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন। রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, “ঢাকার মানুষ মানসম্মত গণপরিবহনের অভাবে ভুগছে। বিদ্যমান পার্ক ও মাঠগুলো দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করা এবং নতুন পার্ক-মাঠ তৈরি করা অত্যন্ত জরুরি।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “দেশের পরিবেশের অবস্থা খুবই খারাপ। বায়ুদূষণ, শব্দদূষণ, নদী-খাল দূষণ এই সমস্যা সমাধানে আমরা ১৮০ দিনের একটি পরিকল্পনা তৈরি করছি। আগামী তিন-চারদিনের মধ্যে সঠিক গাইডলাইন জানানো হবে।”

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ঢাকার পরিবেশগত দিক থেকে অবস্থা যদি দ্রুত সংস্কার করা না হয়, তবে নতুন সরকারও বড় চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হতে পারে।

সূত্র: বণিক বার্তা

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au