সর্বশেষ

শাহিদের প্রশংসায় হৃতিক, নেটদুনিয়ায় শুরু ট্রোলঝড়

  • 9:55 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইনস ডে-র আবহে বড় পর্দায় মুক্তি পেয়েছে শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি অভিনীত নতুন ছবি ‘ও রোমিও’। পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে শাহিদের পুরোনো রসায়ন আবারও দেখার আশায় প্রেক্ষাগৃহে ভিড় করেছিলেন দর্শকরা। তবে ‘কামিনে’ বা ‘হায়দার’-এর মতো ম্যাজিক এই ছবি তৈরি করতে পেরেছে কি না, তা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে দানা বেঁধেছে মিশ্র প্রতিক্রিয়া।

ঠিক এই আবহেই শাহিদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে টুইট করেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। শাহিদকে ‘টু গুড’ তকমা দেওয়ার পাশাপাশি হৃতিক জানান, এই ধরনের ঘরানায় শাহিদই সেরা এবং ছবির ‘রানিং ইন সার্কেল’ অ্যাকশন দৃশ্যটি তার দারুণ লেগেছে। কিন্তু এই ইতিবাচক রিভিউ হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে হৃতিকের জন্য।

সোশ্যাল মিডিয়ায় হৃতিকের এই প্রশংসা বারুদ ছিটিয়ে দিয়েছে ট্রোলারদের মনে। নেটিজেনদের বড় একটি অংশ হৃতিকের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মূলত আদিত্য ধর পরিচালিত রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির সময় হৃতিকের দেওয়া একটি প্রতিক্রিয়াই এখন তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেই সময় ‘ধুরন্ধর’-এর সিনেমাটোগ্রাফি বা গল্প বলার ঢঙের প্রশংসা করলেও ছবির ‘রাজনীতি’ নিয়ে নিজের অসম্মতি প্রকাশ করেছিলেন হৃতিক। আর তাতেই চটেছিলেন নেটিজেনদের একাংশ। এবার ‘ও রোমিও’র প্রশংসা করতেই ট্রোলাররা ধেয়ে এসেছেন এই প্রশ্ন নিয়ে যে, যে ছবিতে আন্ডারওয়ার্ল্ড বা বাবরি মসজিদ-সংক্রান্ত স্পর্শকাতর সংলাপ রয়েছে, সেখানে কেন হৃতিক কোনো রাজনৈতিক সমস্যা খুঁজে পেলেন না?

নেটদুনিয়ার একাংশ রীতিমতো তোপ দেগে লিখেছেন, ‘ধুরন্ধর’-এর মতো দেশাত্মবোধক ঘরানার ছবিতে রাজনীতি খুঁজে পেলেও ‘ও রোমিও’-র মতো ছবিতে কী করে হৃতিক মজে গেলেন? একজন ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করেছেন, এই ছবিতে তিলকধারী ভিলেন বা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করার সময় হৃতিকের সেই ‘সিনেমা স্টুডেন্ট’ সত্তা কোথায় গেল?

যদিও শাহিদ অনুরাগীদের কেউ কেউ হৃতিকের এই ভ্রাতৃত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু অধিকাংশ কমেন্ট বক্সেই এখন চলছে হৃতিকের পুরোনো রিভিউ বনাম নতুন রিভিউর তুলনামূলক বিশ্লেষণ। বন্ধুত্বের খাতিরে ভালো বলা নাকি সিনেমার গুণমান বিচার, হৃতিকের এই টুইট এখন বলিউডের অন্দরে নতুন তর্কের জন্ম দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

শিক্ষার্থীদের জন্য বিস্তৃত বৃত্তি কর্মসূচি ঘোষণা সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের

মেলবোর্ন, ৮ জুন- উচ্চশিক্ষায় মেধা, যোগ্যতা ও সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বৃত্তি কর্মসূচি পরিচালনা করছে অস্ট্রেলিয়ার Swinburne University of Technology। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,…

তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী, এমপি ও পল্লবীর শিশুর মৃত্যুতে জাতীয় সংসদে শোক

মেলবোর্ন, ৮ জুন-উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদসহ দেশের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সমাজের…

বগুড়ার হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৮ জুন- বগুড়া শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র…

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা

মেলবোর্ন, ৮ জুন- ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিল্পপতি রবিন খুদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু

মেলবোর্ন, ৮ জুন- নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের…

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মেলবোর্ন, ৮ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au