বাংলাদেশ

আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল সরকার

  • 10:22 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
বাংলাদেশের জাতীয় রাজস্ব ভবন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়িয়েছে। এতে করদাতারা জরিমানা ছাড়া আগামী ৩১ মার্চ পর্যন্ত তাদের রিটার্ন দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪ অনুযায়ী, জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হলো।’

এটি এবছরের চতুর্থবারের মতো সময় বৃদ্ধি। এর আগে তিন দফায় এক মাস করে রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছিল। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারিত থাকে।

এছাড়াও করদাতাদের জন্য এনবিআর সময় বাড়ানো এই সিদ্ধান্তের মাধ্যমে সুবিধা নিশ্চিত করতে চাচ্ছে, যাতে যারা এখনও রিটার্ন দাখিল করতে পারেননি, তারা সহজেই নির্ধারিত সময়ের মধ্যে তা করতে পারেন।

এই শাখার আরও খবর

মিরপুরে ১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময়…

দুই মানবাধিকার আইনজীবীর কারাদণ্ডে পাকিস্তানের সমালোচনায় অ্যামনেস্টি

পাকিস্তানে দুই মানবাধিকার আইনজীবী ইমান মাজারি-হাজির ও হাদি আলী চাটাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় দেশটির বিচারব্যবস্থার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।…

ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত, এরপর কে?

ওটিএন বাংলা রিপোর্ট : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।…

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বলিউড অভিনেতা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয়…

‘মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে ভারত-ইসরায়েলের অক্ষশক্তি তৈরির শঙ্কা আছে’

বাংলাদেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তিতে’ যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পাল্টা একটি অক্ষশক্তি গড়ে ওঠার আশঙ্কা…

হামলা হলে সীমান্তের বাইরেও জবাব দেবে ইরান: মোজতবা খামেনি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালালে তার জবাব দেশের সীমান্তের বাইরেও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au