বাংলাদেশ

ভোট কারচুপির অভিযোগ

ইশরাকের আসনসহ ৩ আসনের ব্যালট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ

  • 3:31 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার
বাংলাদেশের হাইকোর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ভোট কারচুপির অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জামাদি হাইকোর্টের হেফাজতে রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই তিন আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল এ সংক্রান্ত আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আবেদনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ তুলে ফলাফল চ্যালেঞ্জ করা হয়।

আদালতের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার, ফলাফল সংক্রান্ত নথিপত্র এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণ করে আদালতের নিয়ন্ত্রণে রাখতে হবে। এতে ভবিষ্যৎ শুনানির সময় প্রমাণ উপস্থাপন ও যাচাই প্রক্রিয়া সহজ হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে একটি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

আইনজীবীরা জানিয়েছেন, নোটিশের জবাব পাওয়ার পর আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবেন। এরপর অভিযোগের বিষয়ে বিস্তারিত শুনানি ও প্রমাণ যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হবে।

এই আদেশের ফলে সংশ্লিষ্ট তিনটি আসনের নির্বাচনি ফলাফল নিয়ে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হলো, যা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au