বিনোদন

রাশমিকার বিয়ের প্রশ্নে ক্ষুব্ধ ঋষভ শেঠি

  • 6:12 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি- উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। ঘোড়ায় চেপে বিয়ের আসরে হাজির হন বিজয়, পাহাড়ি পথ বেয়ে নেমে আসেন রাশমিকা-দৃশ্য যেন সিনেমারই এক রোমান্টিক ফ্রেম। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের ছবি। সহকর্মী থেকে অনুরাগী-শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি।

তবে এই আনন্দঘন মুহূর্তের মাঝেই সামনে এলো এক অস্বস্তিকর ঘটনা। রাশমিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না-এমন প্রশ্ন করা হয় ‘কান্তারা’ খ্যাত তারকা ঋষভ শেঠিকে। প্রশ্ন শুনেই দৃশ্যত তিনি রেগে যান। উপস্থিত ব্যক্তিদের দাবি, কোনো মন্তব্য না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ঋষভ।

প্রসঙ্গত, ঋষভের নির্মিত ‘কিরিক পার্টি’ সিনেমা মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন রাশমিকা। সিনেমাটির প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি। সিনেমার সাফল্যের পরই জনপ্রিয়তা পান রাশমিকা। সেই সময় রক্ষিতের সঙ্গে তার সম্পর্কও গাঢ় হয়। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন ঋষভও।

তবে এক বছরের মাথায় ভেঙে যায় সেই বাগদান। এরপর থেকেই রাশমিকা ও রক্ষিতের সম্পর্কের অবনতি ঘটে। একইসঙ্গে দূরত্ব তৈরি হয় ঋষভের সঙ্গেও-এমনটাই শোনা যায় ইন্ডাস্ট্রি সূত্রে। পরবর্তীতে রাশমিকাকে নিয়ে বিভিন্ন সময়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করতে শোনা গেছে ঋষভকে।

দক্ষিণী চলচ্চিত্র মহলে একসময় গুঞ্জন ওঠে, বাগদান ভাঙার পর কিছুটা চাপে পড়েছিলেন রাশমিকা। পরে তিনি বলিউডে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে সেখানে নিজের অবস্থান মজবুত করেন।

রাশমিকার নতুন জীবনের আনন্দঘন মুহূর্তে ঋষভের এই প্রতিক্রিয়া যেন পুরোনো সম্পর্কের স্মৃতিকেই আবার সামনে এনে দিল। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই মুখ খোলেননি।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au