সর্বশেষ

বিয়ের পরই যে পরিকল্পনার কথা জানালেন রাশমিকা

  • 4:20 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন, ২ মার্চ- দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বর্তমানে এ তারকা দম্পতির ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিয়ের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা।

সম্প্রতি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়ার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন এবং মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। সম্প্রতি বিয়ের পর গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা তার এ অনুভূতির কথা খোলাসা করেন।

অভিনেত্রী বলেন, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তাই হবে তার কাছে সব থেকে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন রাশমিকা মান্দানা।

বিনোদন জগতে কাজের কোনো ধরাবাধা সময় না থাকলেও তিনি সাফ জানিয়েছেন, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন রাশমিকা মান্দানা।

এই শাখার আরও খবর

মেলবোর্নে অঞ্জন দত্তের লাইভ কনসার্টে মুগ্ধ প্রবাসী বাঙালিরা

মেলবোর্ন, ৮ জুন: মেলবোর্নে অনুষ্ঠিত হলো বাংলা গানের কিংবদন্তি শিল্পী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। গত ৭ জুন সন্ধ্যায় ভিক্টোরিয়ার সাউথ…

নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা, কি ঘটছে মধ্যপ্রাচ্যে?

মেলবোর্ন, ৮ জুন- মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ইসরায়েলের…

ওয়ান নেশনের উত্থানে সুর নরম, হ্যানসনকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৮ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে ডানপন্থি দল ওয়ান নেশনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দলটির প্রতি নিজের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। কয়েক…

ষড়যন্ত্রের ধারাবাহিকতা: ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬

মেলবোর্ন, ৮ জুন- ২০২৪ সালের ৫ আগস্ট কোটা আন্দোলনের নামে সরকার পতন হয়েছিল। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল। এরপর ১৮ মাস…

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ কি বৃহত্তর কোনো ভূরাজনৈতিক নকশার অংশ?

মেলবোর্ন, ৮ জুন- ভারতের আলোচিত ‘ককরোচ জনতা পার্টি’ কি ডিপস্টেট বা চীনের কোন মেটিকুলাস ডিজাইনের অংশ? জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক যখন এই ককরোচ পার্টির অনুষ্ঠানে…

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বদলে যাচ্ছে অস্ট্রেলিয়ার শ্রমবাজার, ঝুঁকিতে ৮১ পেশা

মেলবোর্ন, ৮ জুন- কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির কারণে আগামী বছর অস্ট্রেলিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষ অর্থনৈতিক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au