আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…
মেলবোর্ন, ০৪ মার্চ- ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিটে ২৫ শতাংশ মূল্যছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, নির্ধারিত শ্রেণির যাত্রীরা যথাযথ পরিচয়পত্র প্রদর্শন করলেই এই ছাড় সুবিধা পাবেন।
তিনি জানান, ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আর শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচয়পত্র দেখালেই টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
শেখ রবিউল আলম বলেন, সামনে ঈদুল ফিতর থাকায় এর আগেই সুবিধাটি চালুর চেষ্টা চলছে। তবে সময় স্বল্পতার কারণে তা নিশ্চিত করা কঠিন হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ঈদুল আজহার আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হবে।
সরকারের এ উদ্যোগে নির্দিষ্ট শ্রেণির যাত্রীদের যাতায়াত ব্যয় কমবে এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au