খেলা

ফাইনাল ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

  • 12:36 am - March 09, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- শিরোপা নির্ধারণী মহারণে টস ভাগ্য সহায় হলো নিউজিল্যান্ডের। টস জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালেও টস জিতেছিল কিউইরা। সেদিন রান তাড়ায় প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে তারা। ফাইনালেও সেই চেনা ফর্মুলাতেই হাঁটতে চাইছে নিউজিল্যান্ড। টস জয়ের পর রোমাঞ্চিত স্যান্টনার বলেন, ‘এমন একটি রাতের জন্যই আমরা খেলাটা খেলি। আশা করছি, দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে এবং মাঠে আমরা আমাদের সেরাটাই উপহার দিতে পারব।’

টস হারলেও শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ায় কোনো আপত্তি নেই ভারতীয় শিবিরের। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, টস জিতলে তারাও আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। বড় মঞ্চে স্কোরবোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা ভারতের।

মেগা ফাইনালের জন্য নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। কোল ম্যাকনকির জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকব ডাফি। তবে ভারত তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে সূর্যকুমারের দল। অর্থাৎ স্পিনার বরুণ চক্রবর্তী আজও নিজের জায়গা ধরে রেখেছেন।

ভারত একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সুর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিভম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au