খেলা

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা- ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

  • 3:04 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়নদের লড়াই ফিনালিসিমাকে ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই প্রজন্মের তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কাতারের দোহায় নির্ধারিত এই ম্যাচ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান জানিয়েছেন, ফিনালিসিমা কাতারে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল।

তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় কাতার ফুটবল অ্যাসোসিয়েশন আপাতত বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে। এর ফলে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্পেনের একটি রেডিও অনুষ্ঠানে রাফায়েল লুজান বলেন, দোহায় ম্যাচ আয়োজন করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। এই ম্যাচের জন্য আগে থেকে বুক করা দুটি চার্টার ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারব বলে আশা করছি। ম্যাচটি ইউরোপে সরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ স্পেন ও আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড় বর্তমানে ইউরোপেই অবস্থান করছেন। তাই সেটিই সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে।’

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং স্থানীয় আয়োজক কমিটি।

রাফায়েল লুজান বলেন, দোহা থেকে ফিনালিসিমা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সহজ নয়। কারণ এটি একটি বড় আয়োজনের অংশ। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় দোহায় মোট ছয়টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই ম্যাচগুলোর মধ্যে রয়েছে স্পেন বনাম আর্জেন্টিনা (২৭ মার্চ), স্পেন বনাম মিশর (৩০ মার্চ), সৌদি আরব বনাম সার্বিয়া (৩০ মার্চ) এবং আর্জেন্টিনা বনাম কাতার (৩১ মার্চ)।

লুজান বলেন, এই পুরো আয়োজন একটি প্যাকেজের অংশ। কাতার ও সৌদি আরবের মতো দেশগুলোর প্রতিও আমাদের সমবেদনা রয়েছে। পরিস্থিতির কারণে আমাদের যেমন সমস্যা হচ্ছে, তাদেরও তেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au